News Flash

  • Home
  • প্রধান খবর
  • জেএমএম ও কংগ্রেস ঝাড়খণ্ডকে সব দিক থেকে লুট করছে : নরেন্দ্র মোদী
Image

জেএমএম ও কংগ্রেস ঝাড়খণ্ডকে সব দিক থেকে লুট করছে : নরেন্দ্র মোদী

দুমকা, ২৮ মে (হি.স.): ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার ঝাড়খণ্ডের দুমকার নির্বাচনী জনসভায় মোদী বলেছেন, “জেএমএম, কংগ্রেস, আরজেডি প্রকাশ্যে হুমকি দিচ্ছে। তাঁরা বলছে, মোদীকে সরাতে হবে। তাঁরা মোদীকে সরিয়ে দিতে চায়, যাতে আবারও দুর্নীতি করার সুযোগ পায়। আমি শুধু আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি কেলেঙ্কারি হতে দেবেন? জেএমএম এবং কংগ্রেস ঝাড়খণ্ডকে যে কোনও উপায়ে লুট করছে।”

জনসভায় উপস্থিত জনতাকে আশ্বস্ত করে মোদী বলেছেন, “৪ জুনের পর একটি নতুন সরকার গঠন হবে। নতুন সরকার গঠনের পর, আমি দরিদ্রদের জন্য আরও ৩ কোটি বাড়ি তৈরি করব।” মোদী আরও বলেছেন, “ঝাড়খণ্ডে এখন অনুপ্রবেশকারীরাই সবথেকে বড় সংকট। আমাদের সাঁওতাল পরগণা অনুপ্রবেশকারীদের দ্বারা চ্যালেঞ্জের সম্মুখীন। অনেক এলাকায় আদিবাসীর সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে এবং অনুপ্রবেশকারীর সংখ্যা বাড়ছে। আদিবাসীদের জমি কি অনুপ্রবেশকারীরা দখল করছে নাকি?”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “ইন্ডি জোটের লোকজন ধর্মের ভিত্তিতে মুসলমানদের সংরক্ষণ দেয়… আমি ইন্ডি জোটের লোকজনকে বলতে চাই যতদিন মোদী বেঁচে থাকবে, ততদিন আপনারা আদিবাসী, দলিত, পিছিয়ে পড়া শ্রেণীর সংরক্ষণ ছিনিয়ে নিতে পারবেন না।”

Releated Posts

গুরুত্বপূর্ণ বিল পাসে বাধা না দেওয়ার আর্জি বিরোধীদের প্রতি রিজিজুর, প্রশ্নফাঁস-বিরোধী আইনকে স্বাগত

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): সংসদে একাধিক গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা ও পাসের কথা উল্লেখ করে বিরোধী দলগুলিকে আইন…

ByByNews Desk Jul 31, 2026

দিল্লিতে নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা চক্রের পর্দাফাঁস, ৪২৪ রিল বাজেয়াপ্ত; গ্রেপ্তার ১

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্টের স্পেশাল স্টাফ নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা মজুত ও বিক্রির একটি বড়…

ByByNews Desk Jul 30, 2026

ছাত্র বিক্ষোভে মেটালিক পেলেট ব্যবহারের বৈধতা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট, আহতদের চিকিৎসার নির্দেশ

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিক্ষোভকারী সাধারণ মানুষের বিরুদ্ধে মেটালিক পেলেট গান ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখার ইঙ্গিত দিল সুপ্রিম…

ByByNews Desk Jul 30, 2026

বিদেশে চক্ষু চিকিৎসার অনুমতি না মেলায় সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিদেশে চোখের চিকিৎসার অনুমতি না দেওয়ার কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top