News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রেমালের প্রভাবে প্লাবিত উত্তর জেলার বিভিন্ন অংশ, ক্ষতিগ্রস্থ নাগরিকেরা আশ্রয় নিয়েছেন অস্থায়ী শিবিরে
Image

রেমালের প্রভাবে প্লাবিত উত্তর জেলার বিভিন্ন অংশ, ক্ষতিগ্রস্থ নাগরিকেরা আশ্রয় নিয়েছেন অস্থায়ী শিবিরে

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৮ মে:
রেমালের দাপটে সোমবার থেকে যে বর্ষণ শুরু হয়েছে তাতে প্লাবিত হয় উত্তর জেলা সদর ধর্মনগর। একের পর এক নদী ফুসে তার স্বমহিমায়। মঙ্গলবার সকাল থেকে উত্তর জেলা শাসক, মহকুমা ম্যাজিস্ট্রেট এবং নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন সহ বিভিন্ন এলাকা পরিদর্শন চলছে। নামানো হয়েছে নৌকা এবং বিভিন্ন বেসরকারি রেসকিউ টিম। শুরু করা হয়েছে কয়েকটি আশ্রয় শিবির। মানুষ দলে দলে নিজেকে বাঁচাতে ক্যাম্পের আশ্রয় নিচ্ছে।

মঙ্গলবার সকাল থেকে মহকুমা ম্যাজিস্ট্রেট জেল রোড, আলগাপুর, শিববাড়ি ছড়ার পার, সাকাইবাড়ি, সিগন্যাল বস্তি কামেশ্বর প্রভৃতি এলাকা পরিদর্শন করছেন। নামানো হয়েছে নৌকা দিয়ে রেসকিউ টিম। জেল রোডে যে জল যাওয়ার রাস্তাটি ছিল সেই রাস্তাটি ঠিকমত কাজ না করায় অধিকাংশের বাড়ি প্লাবিত হয়েছে। আলগাপুর রোডে এবং শিববাড়ি ছড়ার পার অতিরিক্ত বর্ষণে প্লাবিত হয়ে পড়েছে এলাকা। শিববাড়ি রামঠাকুর আশ্রমে একটি অস্থায়ী ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। সেখানে মানুষ দলে দলে নিজ ঘর পরিত্যাগ করে আসছে নিজেদের বাঁচাতে।

সাকাইবারিতে কিছু সংখ্যক মানুষ প্লাবনে আটকে পড়েছে। রেল লাইনের পাশে সিগনাল বস্তির অবস্থা খুবই খারাপ। এখানে নৌকা দিয়ে উদ্ধারকারী দল পাঠিয়ে মানুষকে উদ্ধার করা হচ্ছে। রাজবাড়িতে মহকুমা শাসকের নির্দেশে একটি অস্থায়ী ক্যাম্প সম্পূর্ণরূপে তৈরি মানুষকে বাঁচাতে। সরকার থেকে খাদ্য দেওয়া হচ্ছে।

এদিকে ঝড়ের কারণে ধর্মনগর বাগবাসা রাস্তা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। বনদপ্তরের কর্মীরা এবং মহকুমা শাসকের কর্মীরা মিলে রাস্তা পরিষ্কার করে দিলে ধর্মনগর বাগবাসা রাস্তা পরিষ্কার হয়ে গাড়ি চলাচলের জন্য ঠিক হয়। এদিকে আবহাওয়া দপ্তর আরো ২৪ ঘন্টা অত্যাধিক বর্ষণ হবে বলে আগাম বার্তা দিয়েছে। তাই বিভিন্ন দপ্তরের কর্মীরা ইতিমধ্যেই জেলাশাসকের নির্দেশ অনুযায়ী নিজেদেরকে তৈরি করে রেখেছেন মানুষকে উদ্ধার করার জন্য এবং মানুষের ন্যূনতম চাহিদা কেমন করে পূরণ করা যায় তা দেখার জন্য।

জুরি নদী রাগনা এলাকায় প্লাবিত হয়ে এলাকা জলের তলায় নিয়ে গেছে এবং বহু মানুষের বাড়িঘর জলপূর্ণ হয়ে রাস্তাঘাট সহ আটকে গেছে।কামড়ি নদীর জল তার বিপদ সীমার উপর দিয়ে বইতে শুরু করেছে। সময় মত এলাকাবাসীদের অর্থাৎ রামেশ্বর টঙ্গীবাড়ি গঙ্গানগর এলাকার মানুষদের সরিয়ে পথে ক্যাম্পের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন জেলা শাসক। এন ডি আর এফ কেও তৈরি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top