News Flash

  • Home
  • দিনের খবর
  • ঋষিকেশে বৈঠক পুষ্কর ধামির, চারধাম যাত্রা নিয়ে করলেন পর্যালোচনা
Image

ঋষিকেশে বৈঠক পুষ্কর ধামির, চারধাম যাত্রা নিয়ে করলেন পর্যালোচনা

ঋষিকেশ, ২৭ মে (হি.স): চারধাম যাত্রা নিয়ে সোমবার গুরুত্বপূর্ণ এক পর্যালোচনা বৈঠক করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। এদিন ঋষিকেশে পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে চারধাম যাত্রার সামগ্রিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। ভক্তদের সুবিধার্থে যা যা করণীয় তা করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

ঋষিকেশে পুণ্যার্থীদের জন্য যে যে আয়োজন করা হয়েছে, তা খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী ধামি। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করার পর মুখ্যমন্ত্রী বলেছেন, “ঋষিকেশ থেকে ”যাত্রা” (চারধাম যাত্রা) শুরু হয়… আমি এই জায়গায় সমস্ত প্রস্তুতি ও সুযোগ-সুবিধা নিরীক্ষণ করে দেখেছি। সবার নিরাপত্তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ”যাত্রা” সুবিধামত পরিচালিত হচ্ছে। ”যাত্রা” যাতে আরামদায়ক এবং সুবিধাজনকভাবে পরিচালিত হয় তা নিশ্চিত করতে আমি এখানে এসেছি।”

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top