News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে টানা বৃষ্টিপাতে ছন্দপতন
Image

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে টানা বৃষ্টিপাতে ছন্দপতন

আগরতলা, ২৭ মে: বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সকাল থেকে ত্রিপুরায় মাঝারি ও ভারী বৃষ্টিপাতে জনজীবনে ভীষণ ছন্দপতন ঘটেছে। প্রসাশনের তরফ থেকে দুর্যোগ মোকাবিলায় যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাছাড়া, ২৭ এবং ২৮ মে রাজ্যের সমস্ত স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। পাশাপাশি ত্রিপুরায় বিমান পরিষেবা ও ট্রেন সহ অন্যান্য পরিবহন বন্ধ রাখারও সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

প্রসঙ্গত, বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘রেমাল’ এখন তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি ভারতীয় উপকূলে আছড়ে পড়েছে। এরই প্রভাবে সকাল থেকে রাজ্যে দমকা হাওয়া সহ বিচ্ছিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের হচ্ছে।

আবাহওয়া দফরত থেকে আজ বিপদ সংকেত জারি করা হয়েছে। উত্তর জেলা এবং উনকোটি জেলায় কমলা সতর্কতা জারি রয়েছে এদিন। ওই দুই জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তেমনি, ২৮ মে ত্রিপুরার উত্তর, উনকোটি এবং ধলাই জেলার বিচ্ছিন্ন জায়গায় ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাতের সাথে বজ্রবিদ্যুৎ এবং দমকা বাতাসের গতিবেগ ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
রাজ্যের বাকি জেলাগুলির বিচ্ছিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। (কমলা সতর্কতা)। ২৯ মে উত্তর জেলায় কমলা সতর্কতা জারি থাকবে। এদিন ওই জেলায় বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন বজ্রবিদ্যুৎ থাকতে পারে রাজ্যের বাকি জেলাগুলিতে।

ইতিমধ্যে দুর্যোগ মোকাবিলায় যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এনডিআরএফকে বিশেষভাবে দক্ষিণ জেলা ও গোমতী জেলায় যেকোনো সংকট মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, রাজ্যের সমস্ত স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া, জেলে সম্প্রদায়কে ২৬ – ২৮ মে এর মধ্যে মাছ ধরার জন্য হ্রদ/নদী/জলাশয় ইত্যাদিতে প্রবেশ না করার জন্য সতর্ক করা হয়েছে। কলকাতা আগরতলা রুটে ২৬ মে দুপুর ১২ টা থেকে ২৭ মে সকাল ৯ টা পর্যন্ত সমস্ত বিমান পরিষেবা বাতিল করা হয়েছে।

Releated Posts

ধর্মনগরে ৮০তম স্বাধীনতা দিবসের চূড়ান্ত মহড়া, কড়া নিরাপত্তায় উত্তর ত্রিপুরা

ধর্মনগর, ১৩ আগস্ট: ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার ধর্মনগরের বিবিআই ময়দানে সম্পন্ন হলো চূড়ান্ত ফুল ড্রেস প্যারেড…

ByByTaniya Chakraborty Aug 13, 2026

ছাউনি নেই, পানীয় জলের সংকট—সোরোমণি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশায় প্রশ্নের মুখে শিশুদের নিরাপত্তা

সোনামুড়া, ১৩ আগস্ট: সোনামুড়া নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সোরোমণি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল পরিকাঠামো নিয়ে ক্ষোভ বাড়ছে…

ByByReshmi Debnath Aug 13, 2026

বিদ্যুৎহীন আড়ালিয়া নামারকুচি জেবি স্কুল, শৌচালয় ও পানীয় জলের সংকটে পড়ুয়ারা

আড়ালিয়া, ১৩ আগস্ট: বিদ্যুৎ সংযোগ নেই, পর্যাপ্ত শৌচালয়ের ব্যবস্থা নেই, পাশাপাশি নিরাপদ পানীয় জলেরও সংকট—একাধিক মৌলিক সমস্যায় জর্জরিত…

ByByReshmi Debnath Aug 13, 2026

ধর্মনগর জেলা হাসপাতালের ড্রেনে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৩ আগস্ট: ধর্মনগর জেলা হাসপাতাল চত্বরের একটি ড্রেন থেকে বৃহস্পতিবার দুপুরে আনুমানিক ৬০ থেকে ৬৫…

ByByTaniya Chakraborty Aug 13, 2026
Scroll to Top