News Flash

Image

রাতে ভয়াবহ যান দুর্ঘটনায় নিহত ১, আহত ৯ জন

আগরতলা, ২৭ মে: চড়িলাম মোটর স্ট্যান্ডের সামনে দুটি গাড়ি মধ্যে ভয়াবহ সংঘর্ষে নিহত হয়েছে একজন। ওই ঘটনায় আহত হয়েছে আরও ৯ জন।

জানা গিয়েছে, চড়িলাম মোটর স্ট্যান্ড সংলগ্ন কো-অপারেটিভ ব্যাংকের পাশে আগরতলা সাব্রুম সড়কে টিআর০১এসি১৯৩৭ নম্বরের বোলেরো গাড়ি করে শ্রমিকরা কাজ শেষ করে বাড়ি যাওয়ার পথে লড়ির সাথে সংঘর্ষ হয়।ঘটনাস্থলে মৃত্যু হয়েছে জাহাঙ্গীর মিয়া নামে এক শ্রমিকের। মৃত শ্রমিকের বাড়ি চড়িলাম মধ্য চারিপাড়া এলাকায়। ওই ঘটনায় আহত হয়েছে আরও ৯জন। দমকলকর্মীরা আহত শ্রমিকদের উদ্ধার করে নিয়ে আসলে বিশালগড় মহকুমা হাসপাতালে।

আহত শ্রমিকরা হলো ফারুক মিয়া,দুলাল সাহা, দীপক শীল,মিলন মিয়া,সুবল মিয়া, সুহেল মিয়া, আব্দুল মিয়া, রিপন মিয়া, নাসির মিয়া। তাদেরকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত উভয় শ্রমিকদের আগরতলা জিবিপি হাসপাতালে স্হানান্তর করেন।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে রাতে ছুটে গিয়েছেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব সহ বিশালগড় বিজেপি মন্ডলের সমস্ত মোর্চার কার্যকর্তারা।

আহতদের দ্রুত আগরতলা জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা গ্রহণ করেন। অন্যদিকে দুর্ঘটনায় মৃত জাহাঙ্গীর মিয়ার মৃতদেহ হাসপাতালে মর্গে পাঠিয়ে দেয় কতব্যরত চিকিৎসা। অন্যদিকে ঘাতক লড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

Releated Posts

১২ বছরের পথচলা উদযাপন, ইন্দ্রনগর কালী বাড়িতে যজ্ঞ ও প্রার্থনায় মন্ত্রী টিংকু রায় সহ দলীয় নেতৃত্বগণ

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগরতলার ইন্দ্রনগর কালী মন্দিরে এক…

ByByReshmi Debnath Jun 10, 2026

সাব্রুমে বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

সাব্রুম, ১০ জুন: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম পোস্ট অফিস সংলগ্ন সাতচাঁদ ও রুপাইছড়ি বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ে কর্মীদের উপস্থিতি ও…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় চাকমাঘাটে বিশেষ পূজার্চনা

তেলিয়ামুড়া, ১০ জুন: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাটে আজ…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশে দক্ষিণ ত্রিপুরায় মেগা স্কুল মনিটরিং অভিযান শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজ্যের শিক্ষাব্যবস্থার সামগ্রিক মানোন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top