News Flash

Image

নাবালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে: চা বাগান থেকে উদ্ধার ১৭ বছরের এক নাবালকের ঝুলন্ত দেহ। ঘটনা বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত হরেন্দ্র নগর চা বাগান এলাকায়। তবে ১৭ বছরের নাবালক ভবতোষ শিলের এই পদক্ষেপ কি কারণে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ মৃতদেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তের জন্য।

রবিবার বিকালে বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত হরেন্দ্র নগর চা বাগান এলাকায় ১৭ বছরের এক নাবালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বামুটিয়া ফাঁড়ির পুলিশ। মৃতদেহ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়া নাবালকের নাম ভবতোষ শীল। পিতা প্রণব শীল তার বাড়ি নোয়াগাও এলাকায়। নাবালকের বাড়ির প্রায় এক কিলোমিটার দূরে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।

একটি জলপাই গাছে হরেন্দ্র নগর চা বাগানের ৭বি এলাকায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় এই নাবালকের মৃতদেহ। মৃত নাবালকের পিতা জানান পারিবারিক কোনো বিবাদ ছিল না এবং তার বন্ধু বান্ধব সূত্রে জানা যায় প্রেম ভালোবাসারও কোন সম্পর্ক ছিল না। কিন্তু সে কালী বাজারে একটি সেলুনে কাজ করতো। কি কারণে সে আত্মহত্যা করেছে সে বিষয়ে কিছুই জানা যায়নি। নাবালকের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

Releated Posts

১৩০০-র বেশি কণ্ঠে ‘সহস্রকণ্ঠে বন্দে মাতরম’, স্বাধীনতা দিবসে বিশেষ উদ্যোগ এমবিবি কলেজের

আগরতলা, ১৩ আগস্ট: স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে দেশাত্মবোধের আবহে বিশেষ সংগীতানুষ্ঠানের আয়োজন করতে চলেছে মহারাজা বীর বিক্রম (এমবিবি)…

ByByTaniya Chakraborty Aug 13, 2026

ধর্মনগরে ৮০তম স্বাধীনতা দিবসের চূড়ান্ত মহড়া, কড়া নিরাপত্তায় উত্তর ত্রিপুরা

ধর্মনগর, ১৩ আগস্ট: ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার ধর্মনগরের বিবিআই ময়দানে সম্পন্ন হলো চূড়ান্ত ফুল ড্রেস প্যারেড…

ByByTaniya Chakraborty Aug 13, 2026

ছাউনি নেই, পানীয় জলের সংকট—সোরোমণি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশায় প্রশ্নের মুখে শিশুদের নিরাপত্তা

সোনামুড়া, ১৩ আগস্ট: সোনামুড়া নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সোরোমণি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল পরিকাঠামো নিয়ে ক্ষোভ বাড়ছে…

ByByReshmi Debnath Aug 13, 2026

বিদ্যুৎহীন আড়ালিয়া নামারকুচি জেবি স্কুল, শৌচালয় ও পানীয় জলের সংকটে পড়ুয়ারা

আড়ালিয়া, ১৩ আগস্ট: বিদ্যুৎ সংযোগ নেই, পর্যাপ্ত শৌচালয়ের ব্যবস্থা নেই, পাশাপাশি নিরাপদ পানীয় জলেরও সংকট—একাধিক মৌলিক সমস্যায় জর্জরিত…

ByByReshmi Debnath Aug 13, 2026
Scroll to Top