News Flash

  • Home
  • দিনের খবর
  • ভোটের প্রচারে ছোটবেলার স্মৃতি রোমন্থন নরেন্দ্র মোদীর
Image

ভোটের প্রচারে ছোটবেলার স্মৃতি রোমন্থন নরেন্দ্র মোদীর

মির্জাপুর, ২৬ মে (হি. স.) : মির্জাপুরের জনসভা থেকে নিজের ছেলেবেলার ঘটনা উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ছোটোবেলায় তিনি কাপ-প্লেট পরিষ্কার করতেন। সকলকে চা পরিবেশন করতেন। তাই চায়ের সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ।

এরপরই তিনি নিশানা করেন সমাজবাদী পার্টিকে। তিনি বলেন, সমাজবাদী পার্টিকে ভোট দিয়ে কেউ নিজের ভোট নষ্ট করবেন না। ইন্ডি জোটের ভবিষ্যৎ ছটি দফাতেই স্পষ্ট হয়ে গিয়েছে। এরা সকলেই নিজেদের ফায়দা তুলতে ব্যস্ত। পরিবারতন্ত্র নিয়ে এরা সকলেই চিন্তিত। এদের সরকার তৈরি হলে এর উপরেই ভিত্তি করে আগামীদিনে সমস্ত সিদ্ধান্ত নেবে। অখিলেশ যাদবকে আক্রমণ করে মোদী বলেন, মানুষকে বহু প্রতিশ্রুতি দেওয়ার পর শেষে নিজের পরিবারকেই টিকিট দিয়েছে যাদব পরিবার। সমাজবাদী পার্টি সন্ত্রাসবাদীদের মুক্ত করে দিয়েছে। উত্তরপ্রদেশে মাফিয়ারাজ তৈরি করেছিল যাদব পরিবার।

Releated Posts

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মহারাষ্ট্রে কংগ্রেসের বিক্ষোভ

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে বরখাস্ত ও গ্রেফতারের দাবিতে সোমবার মহারাষ্ট্রের সমস্ত জেলা…

ByByNews Desk Sep 28, 2026

জেড-প্লাস নিরাপত্তা ফেরানোর দাবিতে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর জেড-প্লাস নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন…

ByByNews Desk Sep 28, 2026

কলকাতায় দুর্গাপুজোর ক্লাবে হামলা, বিজেপি-তৃণমূলের পাল্টাপাল্টি অভিযোগ

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার হরিদেবপুরে একটি বিশিষ্ট দুর্গাপুজো কমিটির ক্লাবে দুই গোষ্ঠীর সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার…

ByByNews Desk Sep 28, 2026

দিল্লি-এনসিআরে বারবার ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি-এনসিআরে সাম্প্রতিক একাধিক ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় সোমবার স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি আমলে নিল সুপ্রিম…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top