News Flash

  • Home
  • খেলা
  • এ ডিভিশন সুপারে তন্ময়েরও শতরান পোলস্টারের বিরুদ্ধে লিড কসমোপলিটনের
Image

এ ডিভিশন সুপারে তন্ময়েরও শতরান পোলস্টারের বিরুদ্ধে লিড কসমোপলিটনের

কসমোপলিটন-‌ ২০৮, ২০৯/‌৯

পোলস্টার-‌১৮১

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।  প্রথম ইনিংসে বাবুল এবং দ্বিতীয় ইনিংসে তন্ময়। পরিসংখ্যানে বাবুল থেকে তন্ময় এক ধাপ এগিয়ে। কেননা, তন্ময় ১১৯ বল খেলে ১৪ টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত ভূমিকায় ১০২ রান সংগ্রহ করে। প্রথম ইনিংসে বাবুলের ব্যাট থেকে ১০২ রান এসেছিল ১৪৭ বল খেলে ১২ টি বাউন্ডারি মেরে। এদিকে, প্রত্যাশিতভাবেই অমিমাংশিত অবস্থায় শেষ হলে কসমোপলিটন -‌ পোলস্টার ম্যাচ। তবে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ৩ পয়েন্ট পেলো কসমোপলিটন ক্লাব। পোলস্টার পেয়েছে ১ পয়েন্ট। রাজ্য ক্রিকেট সংস্থা আযোজিত প্রথম ডিভিশনের সুপার ফোরে। পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে কসমোপলিটনের ২০৮ রানের জবাবে পোলস্টার প্রথম ইনিংসে ১৮১ রান করে। ২৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিনে খেলা শেষ হওয়া পর্যন্ত কসমোপলিটন ক্লাব ৯ উইকেট হারিয়ে ২০৯ রান করে। প্রথম দিনের বাবুল দে-‌র শতরানে কসমোপলিটন ২০৮ রান করেছিলো। জবাবে প্রথম দিনে ৪ উইকেট হারিয়ে ৭৭ রান করেছিলো পোলস্টার। রবিবার আরও ১০৪ রান যোগ করার ফাঁকে শেষ ৬ টি উইকেট হারায় পোলস্টার। দলের পক্ষে পৌরুষ মিশ্র ৯৬ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৩ এবং জয়ন্ত ভট্টাচার্য ৭১ বল খেলে ২৩ রান করেন। কসমোপলিটনের পক্ষে অভিজিৎ চক্রবর্তী ৪১ রানে ৫ টি এবং চন্দন রায় ৭৯ রানে ৪ টি উইকেট দখল করেন। ২৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলার শেষ বল পর্যন্ত কসমোপলিটন ৪৫ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২০৯ রান করে। দলের পক্ষে তন্ময় ঘোষ ১১৯ বল খেলে ১৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০২, চন্দন রায় ৩৩ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪১, শরদ বরণ সিনহা ২৮ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ এবং বাসু দাস ৩৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। পোলস্টারের পক্ষে সুভাষ চক্রবর্তী ৪২ রানে ৩ টি , তন্ময় ঘোষ ৬ রানে এবং আয়ুষ দেবনাথ ২০ রানে ২ টি করে উইকেট দখল করেন। ব্যাটে বলে দারুন অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে পৌরুষ মিশ্র পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026

গ্রাম থেকে হকি প্রতিভা খুঁজে বের করার উদ্যোগের প্রশংসা মোদির

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের প্রত্যন্ত গ্রাম ও দূরবর্তী এলাকা থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে তাঁদের যথাযথ…

ByByNews Desk Sep 27, 2026

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top