News Flash

  • Home
  • দেশ
  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক বিদ্যুৎ কর্মীর
Image

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক বিদ্যুৎ কর্মীর

উধমপুর, ২৬ মে (হি. স.): রবিবার সকালে রামনগরের থাপলাল গ্রামে বৈদ্যুতিক খুঁটি মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক বিদ্যুৎ কর্মীর।

জানা যায়, সুরম চাঁদ (৪৫) নামে এই কর্মী বাদুল গ্রামের বাসিন্দা। বিদ্যুৎ খুঁটির ত্রুটি মেরামত করতে গিয়ে বৈদ্যুতিক শক লেগে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে যান তিনি। স্থানীয়রা তাকে রামনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর জন্য বিদ্যুৎ দফতরের কর্তাদের দায়ী করে রামনগর হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায় মৃতের পরিবারের সদস্যরা। তাদের বক্তব্য, বিদ্যুৎ খুঁটিতে কাজ করার সময় সেখান থেকে নামার আগেই কীভাবে বিদ্যুৎ প্রবাহ চালু করা হলো? এই ধরনের ঘটনা এই প্রথম নয় বলে অভিযোগ স্থানীয়দের। এর আগেও কয়েকজন কর্মী বিদ্যুৎ খুঁটিতে উঠে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে এবং এ বিষয়ে কোনো তদন্ত করা হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে নিহতের পরিবার।ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

মধ্যপ্রদেশে এসআইআর নিয়ে কংগ্রেসের বিক্ষোভ, নির্বাচন কমিশনকে নিশানা

ভোপাল, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর বিরুদ্ধে সোমবার ভোপালে বিক্ষোভে নামল কংগ্রেস।…

ByByNews Desk Sep 28, 2026

জম্মু-কাশ্মীরের কুপওয়াড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৫, আহত ৬

শ্রীনগর, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের কুপওয়াড়া জেলায় সোমবার ভয়াবহ পথ দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছয়জন।…

ByByNews Desk Sep 28, 2026

ইভিএম নিয়ে ফের সরব মায়াবতী, ভোটের বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় গণতন্ত্রের জন্য ক্ষতিকর: বিএসপি

লখনউ, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে নির্বাচন পরিচালনার প্রক্রিয়া নিয়ে ফের প্রশ্ন তুললেন বহুজন সমাজ…

ByByNews Desk Sep 28, 2026

২ হাজার টাকার বেশি ইউপিআই লেনদেনে চার্জ: কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২ হাজার টাকার বেশি নির্দিষ্ট ইউপিআই লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) চালুর কেন্দ্রের সিদ্ধান্তকে…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top