News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঝড়ে লণ্ডভণ্ড কল্যাণপুর, ভাঙলো মন্দির থেকে বসতবাড়ি পর্যন্ত
Image

ঝড়ে লণ্ডভণ্ড কল্যাণপুর, ভাঙলো মন্দির থেকে বসতবাড়ি পর্যন্ত

 কল্যাণপুর, ২৫ মে: পড়ন্ত বেলায় আকস্মিক ঝরে প্রায় লন্ডভন্ড অবস্থা কল্যাণপুরের। এক লহমার ঝড় বৃষ্টিতে দারুন ভাবে প্রভাবিত হয়েছে সাধারণ জনজীবন। কল্যাণপুরের বিভিন্ন এলাকার যা খবর এতে দাবি করা যায় স্বল্পকালীন এই প্রাকৃতিক আচরণ গোটা এলাকার আর্থসামাজিক ব্যবস্থার উপর অল্প হলেও দারুন ভাবে দাগ কেটেছে।

ঝড়ের তাণ্ডবে ভূপাতিত হয়েছে কল্যানপুরের লোকনাথ সেবা মন্দির, মন্দিরের বৃহৎ আকারের জলের ফিল্টার সহ ব্যাপক ক্ষতি হয়েছে। এর পাশাপাশি কল্যানপুরের বিভিন্ন এলাকার সাধারণ মানুষের বাড়িঘর, বাড়ির বেড়া, বিভিন্ন গাছ মুহূর্তের মধ্যে ভেঙ্গে পড়েছে, গোটা কল্যাণপুরের বিভিন্ন জায়গার বিদ্যুৎ পরিবাহী একাধিক খুঁটি ভূপতিত হওয়ার খবর সামনে এসেছে। এমনিতেই কল্যাণপুর আর বিদ্যুৎ যন্ত্রনা সমার্থক। এই জায়গায় দাঁড়িয়ে আজকের আকস্মিক এই ঝড়ের প্রভাবে কল্যাণপুরে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হতে যে বেশ বেগ পেতে হবে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। এর পাশাপাশি যেহেতু কল্যাণপুরের একটা বিস্তীর্ণ এলাকা কৃষি প্রধান অঞ্চল তাই হয়তো এই আকস্মিক ঝড় কৃষি জমিগুলোর মধ্যেও প্রভাব তৈরি করেছে।

সব মিলিয়ে বলা যায় তীব্র তাপপ্রবাহের মধ্যে যখন সাধারণ মানুষের জীবন এক প্রকার উষ্টাগত ছিল, তখন এই আকস্মিক ঝড় আপাত উষ্ণ পরিবেশ থেকে নিস্তার দিলেও যেভাবে বিভিন্ন জায়গায় বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে তার প্রভাব সুদূরপ্রসারী হতে যাচ্ছে বলে অনুমান।

Releated Posts

ডিজিপি কমেন্ডেশন পদে সম্মানিত খোয়াইয়ের চার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ মহলের স্বীকৃতি পেলেন খোয়াই জেলার চার পুলিশ আধিকারিক ও কর্মী।…

ByByReshmi Debnath Jun 11, 2026

ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচন ঘিরে উত্তাপ, সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য নির্দল প্রার্থীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে  ঘিরে রাজনৈতিক ও পেশাগত মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। বুধবার…

ByByReshmi Debnath Jun 10, 2026

ইয়াবা পাচার মামলায় তিন দোষীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড, এক লক্ষ টাকা করে জরিমানা

আগরতলা, ১০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্যের ঘটনায় ইয়াবা পাচার মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা…

ByByReshmi Debnath Jun 10, 2026

১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান

আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top