News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় যোগাসন স্পোর্টসকে সামনে রেখে বিবেকানন্দ ক্লাবে সিলেকশন ট্রায়াল অনুষ্ঠিত
Image

জাতীয় যোগাসন স্পোর্টসকে সামনে রেখে বিবেকানন্দ ক্লাবে সিলেকশন ট্রায়াল অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। মধ্যপ্রদেশের ইন্দোরে আগামী জুন মাসে জাতীয় যোগাসন স্পোর্টস প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৫ থেকে ২৭শে জুন পর্যন্ত জাতীয় যোগাসন স্পোর্টস প্রতিযোগিতা মধ্যপ্রদেশের ইন্দোরে অনুষ্ঠিত হতে চলছে।

জাতীয় এই আসরকে সামনে রেখে এদিকে রাজ্য দল গঠনের উদ্দেশ্যে শনিবারে সিলেকশন ট্রায়াল অনুষ্ঠিত হয়েছে। ভট্টপুকুর স্বামী বিবেকানন্দ ক্লাব প্রাঙ্গনে বেশ ঘটা করে এই রাজ্যভিত্তিক সিলেকশন ট্রায়াল অনুষ্ঠিত হয়। তাতে প্রায় ১২০ জন যোগা খেলোয়ার অংশগ্রহণ করে। এইৎ সিলেকশন ট্রায়াল প্রতিযোগিতা থেকে রাজ্য টিম গঠন করা হয়েছে।  ৬ বছর বয়স থেকে ১০ বছর বয়স পর্যন্ত মিনি গ্রুপে ছেলেদের বিভাগে অস্মিত ধর চৌধুরী, দিশান্ত সেন, অভিরাজ ভট্টাচার্য, রাজদীপ দেব,  রাজবীর দাস । মেয়েদের বিভাগে কাকলি দেবনাথ, প্রতিষ্ঠা দাস, স্বস্তিকা দাস, আকাংশা লোধ, প্রগতি ভট্টাচার্য । ১০ থেকে ১৪ বছর বয়স সাব – জুনিয়র বিভাগে ছেলেদের মধ্যে চয়নস্মিথ দেব, আয়ুশ দেবনাথ, ঋদ্ধিমান দাস, অর্ঘ্যজ্যোতি দে, দেবায়ন ঘোষ। মেয়েদের বিভাগে ধৃতি দেবনাথ, ঋত্বিকা শর্মা, নীহারিকা দে, অন্বেষা দেব, কৃতিকা দত্ত । ১৪ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত জুনিয়র বালক বিভাগে স্বর্ণজিৎ সিং, বিজয় পা, আকাশ ভৌমিক, শুভদীপ ভৌমিক, রত্নদ্বীপ ভট্টাচার্য । মেয়েদের বিভাগে সুস্মিতা দেবনাথ, পরিণীতা রয়, অঙ্কিতা দেব, স্নেহা রয়, অর্পিতা দাস । ১৮ থেকে ৩০ বছর বয়স সিনিয়র ছেলেদের বিভাগে ধ্রুবজীত দাস, শুভ্রজিৎ বণিক, দেবজিত পাল, সাগ্নিক দেব । মেয়েদের বিভাগে পূজা সাহা, ইশা সূত্রধর, দীপশিখা সেন, তৃষা দাস । ৩০ থেকে ৫০ বছর বয়স পর্যন্ত মাস্টার্স পুরুষ বিভাগে সুখময় দেবনাথ, স্বপন দেবনাথ, শম্ভু চক্রবর্তী । মহিলাদের বিভাগে জাগৃতি চক্রবর্তী, মিঠু চক্রবর্তী, তাপসী পাল । আগামী ২২ শে জুন আগরতলা থেকে রেল পথে রাজ্য দল ইন্দোরের উদ্দেশ্যে রওনা দেবে । সংস্থার সচিব সমীর সাহা তা জানিয়েছেন ।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top