News Flash

  • Home
  • প্রধান খবর
  • ডোম্বিভলিতে কারখানায় বয়লার ফেটে ভয়াবহ অগ্নিকান্ড
Image

ডোম্বিভলিতে কারখানায় বয়লার ফেটে ভয়াবহ অগ্নিকান্ড

মুম্বই, ২৩ মে (হি. স.): ডোম্বিভলির এমআইডিসি-র ফেস ২ এলাকার একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। বৃহস্পতিবার দুপুরে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এই এলাকা। জানা গেছে, ডোম্বিভলির একটি কেমিক্যাল কারখানার বয়লারে বিস্ফোরণ হয় এদিন। প্রায় ৩ কিলোমিটার দূর থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

দমকল বিভাগ সূত্রে জানা গেছে, বিস্ফোরণের পরে গোটা অঞ্চল কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘটনাস্থলের পাশেই রয়েছে একটি গাড়ির শোরুম। আগুনের লেলিহান শিখা গিয়ে পৌঁছয় সেই শোরুম পর্যন্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীকে যথেষ্ট বেগ পেতে হয় ৷ কীভাবে আগুন লাগলো তার তদন্ত করা হচ্ছে বলে জানা গেছে।

Releated Posts

ফর্ম ৬ বদলের নির্দেশ কে দিয়েছিল, কমিশনকে প্রশ্ন রাহুলের

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১ অক্টোবর: ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির অনলাইন ফর্ম ৬-এ বিতর্কিত পরিবর্তন নিয়ে নির্বাচন কমিশনের…

ByBySandeep Biswas Oct 1, 2026

ভারত-শ্রীলঙ্কা সম্পর্ক জোরদারে জয়শঙ্করের সঙ্গে টিলভিন সিলভার বৈঠক

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-শ্রীলঙ্কার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে বৃহস্পতিবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করলেন…

ByByNews Desk Oct 1, 2026

স্বচ্ছ ভারত মিশন: স্যানিটেশন ব্যবস্থার আধুনিকীকরণে এআই, ইভি ও ডিজিটাল প্ল্যাটফর্ম

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): স্বচ্ছ ভারত মিশনের ১২তম বর্ষপূর্তির প্রাক্কালে দেশের বিভিন্ন শহরে স্যানিটেশন ব্যবস্থাকে আধুনিক করে তুলতে…

ByByNews Desk Oct 1, 2026

ইউপিএসসির শতবর্ষের যাত্রা তরুণদের আকাঙ্ক্ষা ও দেশবাসীর আস্থার প্রতিফলন: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ইউপিএসসির শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির দীর্ঘ যাত্রার প্রশংসা…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top