News Flash

  • Home
  • প্রধান খবর
  • স্বাতী মালিওয়াল ইস্যুকে বিজেপির চক্রান্ত বললেন অতিশী, কটাক্ষ প্রধানমন্ত্রী মোদীকেও
Image

স্বাতী মালিওয়াল ইস্যুকে বিজেপির চক্রান্ত বললেন অতিশী, কটাক্ষ প্রধানমন্ত্রী মোদীকেও

নয়াদিল্লি, ২৩ মে (হি.স.): স্বাতী মালিওয়াল নিগ্রহ-কাণ্ডকে বিজেপির চক্রান্ত আখ্যা দিলেন দিল্লির মন্ত্রী তথা আম আদমি পার্টির নেত্রী অতিশী। তাঁর মতে, এই গোটা ঘটনাটি বিজেপির ষড়যন্ত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আক্রমণ করেছেন অতিশী। তিনি বলেছেন, আর কত নীচে নামবেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবারই শোনা যায়, স্বাতী মালিওয়াল ইস্যুতে কেজরিওয়ালের বাবা ও মা-কে জিজ্ঞাসাবাদ করবে দিল্লি পুলিশ। যদিও, দিল্লি পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার কেজরিওয়ালের বাবা-মায়ের বয়ান রেকর্ড করা হবে না।

যাইহোক, এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিল্লির মন্ত্রী তথা আম আদমি পার্টির নেত্রী অতিশী বলেছেন, “দিল্লির অসুস্থ বাবা-মা-কে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে সমস্ত সীমা অতিক্রম করা হয়েছে। এতটা নীচে নামা কি বন্ধ করবেন প্রধানমন্ত্রী? ভোটের মাধ্যমে এসবের জবাব দেবেন দিল্লীবাসী। গোটা ঘটনাটি বিজেপির ষড়যন্ত্র।”

Releated Posts

ফর্ম ৬ বদলের নির্দেশ কে দিয়েছিল, কমিশনকে প্রশ্ন রাহুলের

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১ অক্টোবর: ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির অনলাইন ফর্ম ৬-এ বিতর্কিত পরিবর্তন নিয়ে নির্বাচন কমিশনের…

ByBySandeep Biswas Oct 1, 2026

ভারত-শ্রীলঙ্কা সম্পর্ক জোরদারে জয়শঙ্করের সঙ্গে টিলভিন সিলভার বৈঠক

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-শ্রীলঙ্কার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে বৃহস্পতিবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করলেন…

ByByNews Desk Oct 1, 2026

স্বচ্ছ ভারত মিশন: স্যানিটেশন ব্যবস্থার আধুনিকীকরণে এআই, ইভি ও ডিজিটাল প্ল্যাটফর্ম

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): স্বচ্ছ ভারত মিশনের ১২তম বর্ষপূর্তির প্রাক্কালে দেশের বিভিন্ন শহরে স্যানিটেশন ব্যবস্থাকে আধুনিক করে তুলতে…

ByByNews Desk Oct 1, 2026

ইউপিএসসির শতবর্ষের যাত্রা তরুণদের আকাঙ্ক্ষা ও দেশবাসীর আস্থার প্রতিফলন: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ইউপিএসসির শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির দীর্ঘ যাত্রার প্রশংসা…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top