News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • লখিমপুরের খেলামাটি পুলিশ ফাঁড়িতে আসামীর মৃত্যু : প্রশাসনিক তদন্তের নির্দেশ, বরখাস্ত আইসি সহ দুই
Image

লখিমপুরের খেলামাটি পুলিশ ফাঁড়িতে আসামীর মৃত্যু : প্রশাসনিক তদন্তের নির্দেশ, বরখাস্ত আইসি সহ দুই

গুয়াহাটি, ২৩ মে (হি.স.) : লখিমপুর জেলার অন্তৰ্গত খেলামাটি পুলিশ ফাঁড়িতে জনৈক আসামীর মৃত্যুর পরিপ্রেক্ষিতে প্রশাসনিক তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক। এছাড়া ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের পুলিশ প্রধান জ্ঞানেন্দ্ৰপ্ৰতাপ সিঙের নির্দেশে খেলামাটি ফাঁড়ির ইনচার্জ দীপাংকর চাংমাই এবং একজন নাইট সেন্ট্রি (কনস্টেবল)-কে সাসপেন্ড করেছেন জেলার পুলিশ সুপার৷

আজ ঘটনার পর নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে রাজ্যের ডিজিপি জিপি সিং এ খবর জানিয়েছেন। সোশাল মিডিয়ায় ডিজিপি আরও জানান, এছাড়া বিশ্বনাথের অতিরিক্ত পুলিশ সুপারকে সংঘটিত গোটা ঘটনার স্বতন্ত্রভাবে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া আইনের সমস্ত বাধ্যতামূলক বিধান এবং ভারতের জাতীয় মানবাধিকার কমিশন ও অসম মানবাধিকার কমিশনের যাবতীয় নির্দেশাবলী অনুসরণ করা হচ্ছে বলে জানিয়ে জিপি সিং জানান, নর্থ রেঞ্জের ডিআইজিকে অবিলম্বে খেলামাটিতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Releated Posts

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026

শরণার্থীদের ত্রাণে মিজোরামকে ১০ কোটি টাকার চাল দেবে কেন্দ্র, আশ্বাস অমিত শাহের

আইজল, ১৩ জুন (আইএএনএস): মিজোরামে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ ও সহায়তার জন্য রাজ্য সরকারকে ১০ কোটি টাকা মূল্যের…

ByByNews Desk Jun 13, 2026

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনা: পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ খাড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): অসমে ভারতীয় বায়ুসেনার একটি এএন-৩২ পরিবহণ বিমানের দুর্ঘটনায় পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top