News Flash

  • Home
  • দিনের খবর
  • মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপের মামলা গৃহীত হাই কোর্টে
Image

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপের মামলা গৃহীত হাই কোর্টে

কলকাতা, ২২ মে (হি. স.) : মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হোক! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সন্ন্যাসী’ মন্তব্য নিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে তেমনটাই আর্জি জানাল বিশ্ব হিন্দু পরিষদ। বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে কয়েক জন মহারাজও এই মামলা দায়ের করেছেন। চলতি সপ্তাহে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

ভারত সেবাশ্রম সঙ্ঘের কয়েক জন সন্ন্যাসীর বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তৃতা করেছিলেন। বিশেষত, মুর্শিদাবাদের বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের কার্তিক মহারাজের নাম করে তিনি প্রকাশ্য অভিযোগ এনেছিলেন। মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের জন্য কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল বিশ্ব হিন্দু পরিষদ। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার আর্জিও জানানো হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘‘সব সাধু সমান হয় না। সব স্বজন সমান হয় না। আমাদের মধ্যেও কি আমরা সবা‌ই সমান? এই যে বহরমপুরের এক জন মহারাজ আছেন। আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবাশ্রম সঙ্ঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘ্যের তালিকায় তারা দীর্ঘ দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে, তৃণমূলের এজেন্ট বসতে দেব না, সেই লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ, সে ‘ডাইরেক্ট পলিটিক্স’ করে দেশটার সর্বনাশ করছে।’’

Releated Posts

কলকাতা, দিল্লি ও বেঙ্গালুরুর ১৬টি স্থানে ইডির তল্লাশি, অর্থ পাচার ও এফইএমএ লঙ্ঘনের অভিযোগ

কলকাতা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): আর্থিক অনিয়ম, বৈদেশিক মুদ্রা সংক্রান্ত আইন লঙ্ঘন এবং একটি কর্পোরেট সংস্থা অধিগ্রহণে অনিয়মের অভিযোগে…

ByByNews Desk Sep 23, 2026

জয়পুরে মার্সিডিজ ওয়ার্কশপে ভয়াবহ আগুন, পুড়ে গেল আটটি বিলাসবহুল গাড়ি

জয়পুর, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের জয়পুরের বালাজি মার্কেটে একটি মার্সিডিজ ওয়ার্কশপে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় আটটি গাড়ি পুড়ে গিয়েছে।…

ByByNews Desk Sep 23, 2026

এসআইআর নোটিসে নাম বাদ যাচ্ছে না, ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবি-নথি জমার পরামর্শ দিল দিল্লির সিইও

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে জারি করা নোটিস মানেই ভোটার তালিকা থেকে…

ByBySandeep Biswas Sep 22, 2026

ইউনূস আমলের মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রশ্ন, পুনর্বিবেচনার আহ্বান

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে আমেরিকার স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড’…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top