News Flash

  • Home
  • দেশ
  • শুভেন্দুর বাড়িতে পুলিশি হানা, সভায় তোপ শাহর
Image

শুভেন্দুর বাড়িতে পুলিশি হানা, সভায় তোপ শাহর

পূর্ব মেদিনীপুর, ২২ মে (হি. স.) : শুভেন্দু অধিকারীর ভাড়াবাড়িতে পুলিশি অভিযানের ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মমতাকে কটাক্ষ করে শাহ বললেন, ‘‘আপনার মন্ত্রীর বাড়িতে রেড হলে ৫১ কোটি টাকা পাওয়া যায়। আর শুভেন্দু অধিকারীর বাড়িতে রেড হলে চার আনাও পাননি মমতাদিদি।’’

বুধবার ‘অধিকারী গড়’ কাঁথিতে জনসভা করে ওই ঘটনা নিয়ে মুখ খুললেন শাহ। তিনি জানান, মঙ্গলবার বাংলায় পা দিয়েই তিনি শুভেন্দুবাবুর ভাড়াবাড়িতে পুলিশি হানার খবর পান। তিনি শুভেন্দুবাবুর সঙ্গে এ নিয়ে কথা বলেন।

সভায় শাহ বলেন, ‘‘কাল এখানে ‘ল্যান্ড’ করতেই একটা এসএমএস পেলাম। জানলাম শুভেন্দুদার বাড়িতে পুলিশ ‘রেড’ করেছে।’’ মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রীকে নিশানা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘আরে মমতাদিদি, আমরা বিজেপির লোকজন আপনার পুলিশকে ভয় পাই না।আপনার মন্ত্রীর বাড়িতে রেড হলে ৫১ কোটি টাকা মেলে। আর শুভেন্দুদার বাড়িতে রেড হয়েছে। চারও আনাও পাননি মমতা।’’

তার পর হুঁশিয়ারি দেওয়ার সুরে শাহের সংযোজন, ‘‘আজ কাঁথিতে দাঁড়িয়ে বলে গেলাম, বাংলায় যদিও বা এক-দুটো আসন পেতেন, এই পুলিশি অত্যাচার জারি থাকলে তা-ও পাবেন না।’’ তিনি আরও বলেন, ‘‘মমতাদিদি শুভেন্দুদার উপর যত অত্যাচার করবেন, বিজেপি ততই শুভেন্দুদাকে বড় নেতা বানাবে।’’

মঙ্গলবার বিকেলে শুভেন্দুর কোলাঘাটের বাড়িতে পুলিশি হানা হয়। এনিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে তিনি যাচ্ছেন বলে জানিয়েছেন। পাশাপাশি শুভেন্দু এ-ও জানান, শাহ ফোন করে তাঁর কাছ থেকে খোঁজ নেন ওই বিষয়ে। তিনি বলেন, ‘‘বিজেপি ন্যাশনাল লেভেলে এটা টেক-আপ করছে।’’

Releated Posts

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

তেজপুর বিশ্ববিদ্যালয়ে তদন্ত রিপোর্ট প্রকাশের দাবিতে কেন্দ্রের হস্তক্ষেপ চাইলেন পড়ুয়া ও গবেষকরা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): তেজপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে গঠিত বিধিবদ্ধ তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশে বিলম্বের অভিযোগ তুলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top