News Flash

  • Home
  • প্রধান খবর
  • ইন্ডি জোটের ক্যান্সারের চেয়েও মারাত্মক রোগ রয়েছে : নরেন্দ্র মোদী
Image

ইন্ডি জোটের ক্যান্সারের চেয়েও মারাত্মক রোগ রয়েছে : নরেন্দ্র মোদী

শ্রাবস্তী, ২২ মে (হি.স.) : বিরোধীদের ইন্ডি জোটের তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার উত্তর প্রদেশের শ্রাবস্তীর নির্বাচনী জনসভায় মোদী বলেছেন, “ইন্ডি জোটের ক্যান্সারের চেয়েও মারাত্মক রোগ রয়েছে। তাঁরা ছড়িয়ে পড়লে সমগ্র ভারতকে ধ্বংস করে দিতে পারে। তিনটি রোগ দেশের জন্য ক্যান্সারের চেয়েও বেশি ধ্বংসাত্মক হতে পারে। এই রোগগুলি হল, এই লোকজন চরম সাম্প্রদায়িক, এই লোকজন চরম বর্ণবাদী, এই লোকজন চরম পরিবারতান্ত্রিক।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “ইন্ডি জোটের তিনটি মারাত্মক রোগ রয়েছে, যে কারণে দেশকে সতর্ক থাকতে হবে। ইন্ডি জোটের সবচেয়ে বড় রোগ হল তাঁরা চরম সাম্প্রদায়িক, তাঁরা চরম বর্ণবাদী এবং তাঁরা চরম পরিবারবাদী। এই তিনটি রোগই দেশের জন্য ক্যানসারের চেয়েও ভয়াবহ হয়ে উঠতে পারে।”

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “মোদী দরিদ্রদের ৪ কোটি বাড়ি দিয়েছেন, এখন সপা-কংগ্রেস সবকিছু উল্টে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাঁরা এই ৪ কোটি বাড়ির চাবি ছিনিয়ে নেবে, বাড়িগুলি কেড়ে নেবে এবং নিজেদের ভোট ব্যাঙ্ককে দেবে। মোদী প্রতিটি গ্রামে বিদ্যুত এনেছে, এই লোকজন আবার বিদ্যুতের সংযোগ কেটে অন্ধকার তৈরি করবে, সপা-কংগ্রেসের লোকজন আপনাদের বাড়ির জলের কলও খুলে নিয়ে যাবে এবং তাঁরা এই বিষয়ে বিশেষজ্ঞ।”

Releated Posts

এসআইআর-সহ সব সিদ্ধান্ত সর্বসম্মত, নির্বাচন কমিশনারদের মতপার্থক্যের প্রতিবেদন খারিজ ইসিআই-এর

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের (ইসিআই) দুই নির্বাচন কমিশনার একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে নথিভুক্তভাবে আপত্তি জানিয়েছিলেন—একটি শীর্ষস্থানীয় সংবাদপত্রের…

ByByNews Desk Sep 23, 2026

ইসিআই-এর মতপার্থক্য নিয়ে বিতর্ক: কমিশনের সিদ্ধান্ত পর্যালোচনা ও এসআইআর স্থগিতের দাবি চিদম্বরমের

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশন অব ইন্ডিয়া (ইসিআই)-এর অভ্যন্তরে মতপার্থক্য নিয়ে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশের পর কংগ্রেসের…

ByByNews Desk Sep 23, 2026

প্রতিরক্ষা উৎপাদনে রেকর্ড, ১.৮ লক্ষ কোটি টাকায় পৌঁছল ভারতের উৎপাদন

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের প্রতিরক্ষা শিল্পে উৎপাদন, দেশীয়করণ এবং আন্তর্জাতিক সম্প্রসারণের ক্ষেত্রে নতুন গতি দেখা দিয়েছে। ২০২৫-২৬…

ByByNews Desk Sep 23, 2026

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী। একই সঙ্গে বিদ্যমান…

ByBySandeep Biswas Sep 22, 2026
Scroll to Top