News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সীমানায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে এক মহিলাকে মারধরের অভিযোগে থানায় মামলা ছেলে ও বাবার বিরুদ্ধে
Image

সীমানায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে এক মহিলাকে মারধরের অভিযোগে থানায় মামলা ছেলে ও বাবার বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২২ মে: কামরাঙ্গাবাড়ি ৫ নং ওয়ার্ড এলাকায় এক মহিলাকে মারধর ও শ্লীলতাহানির  চেষ্টা করে ওই একই এলাকার এক ব্যক্তি। ঘটনার বিবরণে জানা যায় ওই এলাকার বাসিন্দা বাপি শব্দকর সীমানার বেড়া নিয়ে একই এলাকার বাসিন্দা শেফালী শব্দকর নামে এক মহিলার সাথে ঝগড়ায় লিপ্ত হয়। পরবর্তী সময় বাপি শব্দকর ওই মহিলার বাড়িতে প্রবেশ করে ওই মহিলাকে মাটিতে ফেলে বেধড়কভাবে মারপিট চালায়। এমনকি বাপি শব্দকর শেফালী শব্দকরের শরীরের কাপড় ছিড়ে ফেলে বলে অভিযোগ। পাশাপাশি ওই মহিলার আপত্তিকর জায়গাতেও হাত দেয় ওই ব্যক্তি। এই ঘটনার পেছনে সম্পূর্ণভাবে মদত যুগিয়েছে বাপি শব্দকরের পিতা বলেও অভিযোগ রয়েছে।

পরবর্তী সময় মাটির মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায় শেফালী শব্দকর। স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে ঘটনাস্থলে এসে ভিড় জমান। তখন বাপি শব্দকর ও তার পিতা ঘটনাস্থল থেকে তখন পালিয়ে যায়। এর আগেও বাপি শব্দকর সীমানার বেড়া নিয়ে ওই মহিলার সাথে লাগালাগি করেছিল বলে অভিযোগ। এ নিয়ে ওই এলাকায় একাধিকবার সালিশি সভা হলেও কাজের কাজ কিছুই হয়নি। উক্ত বিষয় নিয়ে মঙ্গলবার রাত্রিবেলা কৈলাসহর মহিলা থানায় শেফালী শব্দকর বাপি শব্দকর ও তার পিতার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযোগ মূলে ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026

সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে: পশ্চিম জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্যে আরও ৫৫টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের মঞ্জুরি পাওয়া গেছে: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: রাজ্যে আরও ৫৫টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের মঞ্জুরি পাওয়া গেছে। ধরতি আবা জনজাতি…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top