News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ত্রিপুরা পুলিশ ও এনআইএ-এর যৌথ অভিযানে গ্ৰেফতার মোস্ট ওয়ান্টেড আন্তৰ্জাতিক মানব পাচারকারী হান্নান মিয়াঁ, পেশ হবে গুয়াহাটির বিশেষ আদালতে
Image

ত্রিপুরা পুলিশ ও এনআইএ-এর যৌথ অভিযানে গ্ৰেফতার মোস্ট ওয়ান্টেড আন্তৰ্জাতিক মানব পাচারকারী হান্নান মিয়াঁ, পেশ হবে গুয়াহাটির বিশেষ আদালতে

গুয়াহাটি, ২০ মে (হি.স.) : ত্রিপুরায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তথা জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) এবং রাজ্য পুলিশের যৌথ অভিযানে গ্ৰেফতার হয়েছে মোস্ট ওয়ান্টেড আন্তর্জাতিক মানব পাচারকারী বছর ৪০-এর হান্নান মিয়াঁ। ধৃত হান্নানকে গুয়াহাটি নিয়ে এসেছে এনআইএ-এর দল। আজ সোমবার তাকে গুয়াহাটির এনআইএ বিশেষ আদালতে পেশ করা হবে।

প্ৰাপ্ত খবরে প্রকাশ, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে বিশালগড় থানার ওসি রাণা চ্যাটার্জির নেতৃত্বে তিন সদস্যের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির এক স্পেশাল টিম যৌথ অভিযান চালিয়ে মোস্ট ওয়ান্টেড অপরাধী হান্নান মিয়াঁকে গ্রেফতার করেছে। এনআইএ-র বিশেষ আদালতে তাকে হাজির করাতে আজ সোমবার আগরতলা থেকে বিমানে গুয়াহাটি এসেছেন জাতীয় তদন্ত সংস্থার আধিকারিকরা।

প্ৰসঙ্গত, হান্নান মিয়াঁ এনআইএ-র মোস্ট ওয়ান্টেড অপরাধীর তালিকায় ছিল। তাকে ধরার জন্য এক লক্ষ টাকা নগদ পুরস্কার ঘোষণা করেছিল এনআইএ। সম্প্ৰতি তার অবস্থান সম্পর্কে তথ্য পেয়ে গুয়াহাটি থেকে এনআইএর তিন সদস্যের দল ত্রিপুরায় গিয়ে তাকে ধরতে রাজ্য (ত্রিপুরা) পুলিশের সাহায্য চায়। অবশেষে বিশালগড় পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে মোস্ট ওয়ান্টেড অপরাধীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। গুয়াহাটিতে এনআইএ-র বিশেষ আদালতে তাকে হাজির করাতে চারদিনের ট্রানজিট রিমান্ডে নিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা।

এনআইএ-র এক সূত্রে জানা গেছে, হান্নান মিয়াঁ আন্তর্জাতিক মানব পাচারের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সে বহু কিশোরীকে ভারত এবং বিদেশে পতিতাবৃত্তিতে নামতে বাধ্য করেছে। তার হেফাজত থেকে বেশ কিছু ভারতীয় জাল নথিপত্ৰ এবং অন্যান্য বেআইনি কার্যকলাপে জড়িত সংক্ৰান্ত তথ্য উদ্ধার হয়েছে।

Releated Posts

‘অসমের মানুষ শান্তিতে ঘুমান, কারণ ২৪ ঘণ্টা পাহারায় অসম পুলিশ’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অক্টোবর (আইএএনএস): অসম পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের ২৪ ঘণ্টার…

ByByNews Desk Oct 1, 2026

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026

সীমান্ত সমন্বয় জোরদারে শিলংয়ে সেনা ও বিএসএফের কৌশলগত বৈঠক

শিলং, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে কার্যকর ব্যবস্থাপনা এবং অপারেশনাল সমন্বয় আরও জোরদার করতে শিলংয়ে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী…

ByByNews Desk Sep 30, 2026

হিজাম ইরাবতের সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের আদর্শ স্মরণ মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের ৩৬টি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বপ্ন দেখেছিলেন জননেতা হিজাম ইরাবত। তাঁর…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top