News Flash

  • Home
  • দেশ
  • ভয়াবহ দুর্ঘটনা ছত্তিশগড়ে, পিকআপ গাড়ি উল্টে মৃত্যু কমপক্ষে ১৭ জনের
Image

ভয়াবহ দুর্ঘটনা ছত্তিশগড়ে, পিকআপ গাড়ি উল্টে মৃত্যু কমপক্ষে ১৭ জনের

কাওয়ার্ধা, ২০ মে (হি.স.): ভয়াবহ দুর্ঘটনা ঘটল ছত্তিশগড়ে। সোমবার ছত্তিশগড়ের কাওয়ার্ধায় পিকআপ গাড়ি উল্টে মৃত্যু হয়েছে ১৭ জনের। এই দুর্ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। কাওয়ার্ধার পুলিশ সুপার অভিষেক পল্লব বলেছেন, সোমবার সকালে কাওয়ার্ধায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা পিকআপ গাড়িতে থাকা বেশ কয়েকজন যাত্রী।

প্রাথমিক তদন্তে অনুমান করা হয়েছে, গাড়িটি দ্রুত গতিতে ছিল, যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাইগা আদিবাসী সম্প্রদায়ের ২৫-৩০ জনের একটি দল তেন্দু পাতা সংগ্রহের পরে পিকআপ গাড়িতে ফিরছিল। বাহপানি এলাকায় গাড়িটি ২০ ফুট গভীর খাদে পড়ে যায়। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, সবাই কুইয়ের বাসিন্দা।

Releated Posts

আপনিই আমার সবচেয়ে বড় আদর্শ’: প্রধানমন্ত্রী মোদিকে বললেন আবেগাপ্লুত ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন ভারতীয় ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শুধু আনুষ্ঠানিক শ্রদ্ধা নয়, গণতন্ত্রের জন্য গান্ধীর আদর্শ প্রয়োজন: রাজ ঠাকরে

মুম্বই, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে তাঁর আদর্শের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে শাসকপক্ষের সমালোচনা করলেন মহারাষ্ট্র নবনির্মাণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

যন্তর মন্তরের বিক্ষোভে আপ নেতা সৌরভ ভরদ্বাজসহ একাধিক কর্মীকে আটক দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে যন্তর মন্তরে বিক্ষোভ দেখানোর সময় আম আদমি পার্টির (আপ) দিল্লি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

গান্ধী জয়ন্তীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর, ‘বাপুর চিরন্তন বার্তা উন্নত সমাজ গঠনে পথ দেখাবে’

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার জাতির জনককে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সত্য, অহিংসা,…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top