News Flash

  • Home
  • প্রধান খবর
  • হরিয়ানায় যাত্রিবাহী চলন্ত বাসে আগুন; পুড়ে মৃত্যু ৮ পুণ্যার্থীর, আহত ২৪ জন
Image

হরিয়ানায় যাত্রিবাহী চলন্ত বাসে আগুন; পুড়ে মৃত্যু ৮ পুণ্যার্থীর, আহত ২৪ জন

নুহ, ১৮ মে (হি.স.): হরিয়ানায় যাত্রীবোঝাই চলন্ত বাসে আগুন লেগে মৃত্যু হল ৮ জন পুণ্যার্থীর। শুক্রবার রাত দেড়টা নাগাদ হরিয়ানার নুহ জেলায় ঘটনাটি ঘটেছে। এই অগ্নিকাণ্ডে ২৪ জন আহত হয়েছেন। বাসটিতে প্রায় ৬৪ জন যাত্রী ছিলেন। যাঁদের মধ্যে অধিকাংশই তীর্থযাত্রী। তাঁরা বৃন্দাবন থেকে ফিরছিলেন। কুন্ডলি-মানেসার-পালওয়াল এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের নুহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসটি বৃন্দাবন থেকে তীর্থযাত্রীদের নিয়ে ফিরছিল। মূলত পঞ্জাবের হোশিয়ারপুর, লুধিয়ানা এবং চণ্ডীগড়ের যাত্রীরা ওই বাসে ছিলেন বলে জানা গিয়েছে। নুহের কাছে কুন্ডলি-মানেসার-পালওয়াল এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় বাসটিতে আগুন ধরে যায়। পুড়ে মৃত্যু হয় ৮ জনের। স্থানীয়েরা চলন্ত বাসে আগুন দেখতে পেয়ে সাহায্যের জন্য এগিয়ে আসেন। পুলিশকে খবর দেওয়া হয়। কিছু ক্ষণের মধ্যেই দমকলের গাড়ি ঘটনাস্থলে যায়। নিয়ন্ত্রণে আনা হয় আগুন।

স্থানীয় বিধায়ক আফতাব আহমেদ বলেছেন, “অত্যন্ত বেদনাদায়ক দুর্ঘটনা, দুঃখজনক এবং হৃদয় বিদারক ঘটনা। ভক্তরা বৃন্দাবন থেকে ফিরছিলেন। বাসটিতে আগুন লেগে যায় এবং বৃদ্ধ, মহিলা এবং শিশু-সহ বেশ কয়েকজন আহত হয়েছেন।” আহতদের মধ্যে একজন মীনা রানী বলেছেন, “আমরা বৃন্দাবন থেকে ফিরছিলাম। কীভাবে আগুন লেগেছে তা আমরা জানি না। ১০ জনের মৃত্যু হয়েছে। বাসে ৬৪ জন ছিলেন।”

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top