News Flash

  • Home
  • দেশ
  • ইন্ডি জোট সর্বাধিক আসন জিতবে ও বিজেপিকে পরাজিত করবে : মল্লিকার্জুন খাড়গে
Image

ইন্ডি জোট সর্বাধিক আসন জিতবে ও বিজেপিকে পরাজিত করবে : মল্লিকার্জুন খাড়গে

মুম্বই, ১৮ মে (হি.স.): লোকসভা নির্বাচনে ইন্ডি জোট সর্বাধিক আসন জিতবে ও বিজেপিকে পরাজিত করবে। অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। শনিবার মুম্বইয়ে এক সাংবাদিক সম্মেলনে খাড়গে বলেছেন, “ইন্ডি জোট মহারাষ্ট্রের ৪৮টি আসনের মধ্যে ৪৬টি জিতবে। জনতাই এটা বলছে। আমাদের জোট সর্বাধিক আসন জিতবে এবং বিজেপিকে পরাজিত করবে।” এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উদ্ধব ঠাকরে এবং শরদ পওয়ারও।

উদ্ধব ও শরদের মাঝে বসে সাংবাদিক সম্মেলনে খাড়গে এদিন বলেছেন, “মহারাষ্ট্রের অবৈধ ‘মহাযুতি’ সরকার বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্রের ভিত্তিতে গঠিত হয়েছিল এবং প্রধানমন্ত্রী নিজেও তা সমর্থন করছেন। মহারাষ্ট্রে তাঁর সমাবেশও হচ্ছে এবং তিনি যেখানেই যান, জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করেন। আসল দলগুলির কাছ থেকে দলীয় প্রতীক কেড়ে নিয়ে বিজেপি সমর্থিত দলগুলিকে দেওয়া হয়েছে।” খাড়গে এদিন দাবি করেছেন, “প্রধানমন্ত্রী মোদী বলছেন, তিনি ৮০ কোটি দরিদ্রকে ৫ কেজি রেশন দিচ্ছেন। সরকার গঠনের পর আমরা ১০ কেজি দেবো।”

প্রধানমন্ত্রী মোদী অভিযোগ করেছেন, ইন্ডি জোট ক্ষমতা এলে রামমন্দির গুড়িয়ে দেবে, এ প্রসঙ্গে এদিন খাড়গে বলেছেন, “আমরা এখনও পর্যন্ত বুলডোজার ব্যবহার করিনি… যারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে তাঁদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের ব্যবস্থা নেওয়া উচিত। প্রধানমন্ত্রী নিজেই মানুষকে উস্কে দিচ্ছেন। আমাদের সরকার আসার পর আমাদের সংবিধান অনুযায়ী সবকিছু সুরক্ষিত হবে, আমরা সংবিধান মেনে চলব।” আম আদমি পার্টির সঙ্গে জোট প্রসঙ্গে খাড়গে এদিন বলেছেন, “দিল্লিতে মাত্র ৩টি আসনে আমাদের জোট আছে, চণ্ডীগড়ে জোট আছে, আমরা তাঁদের গুজরাট ও হরিয়ানায় আসন দিয়েছি, আমরা সেখানেই কাজ করব। কিন্তু পঞ্জাবে আমরা একে অপরের বিরুদ্ধে লড়ছি। এটা গণতন্ত্র, এটা স্বৈরাচার নয়। বিজেপিকে পরাজিত করতে যা করা দরকার আমরা তাই করব।”

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top