News Flash

  • Home
  • প্রধান খবর
  • সংবিধানকে চূর্ণ করার কাজ যদি কেউ করে থাকে, তা হল কংগ্রেস : অনুরাগ ঠাকুর
Image

সংবিধানকে চূর্ণ করার কাজ যদি কেউ করে থাকে, তা হল কংগ্রেস : অনুরাগ ঠাকুর

বিলাসপুর, ১৬ মে (হি.স.) : কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। হিমাচল প্রদেশের বিলাসপুরে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ ঠাকুর বলেছেন, “যদি কেউ সংবিধানকে চূর্ণ করার কাজ করে থাকে তবে তা হল কংগ্রেস। নরেন্দ্র মোদী সরকার ওবিসি কমিশনকে সাংবিধানিক মর্যাদা দিয়েছে, কংগ্রেস ভুল ধারণা ছড়ানোর কাজ করেছে এবং এসসি/এসটি সম্প্রদায়ের ভোট পাওয়া সত্ত্বেও তাঁদের জন্য কিছুই করেনি।”

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর আরও বলেছেন, “এই দেশ ফরমান, ফতোয়া ও জিহাদে চলবে না, দেশ চলবে আম্বেদকরের সংবিধানে।” প্রধানমন্ত্রী মোদী সম্পর্কে শরদ পওয়ারের মন্তব্যেরও সমালোচনা করেছেন অনুরাগ ঠাকুর।

Releated Posts

২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদনের লক্ষ্য, গোয়ায় গ্লোবাল উইন্ড ডে সম্মেলনের আয়োজন ভারতের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট এবং ২০৩৬ সালের মধ্যে ১৫৬ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদন ক্ষমতা…

ByByNews Desk Jun 14, 2026

উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদনে বিপুল সম্ভাবনা, বিশ্ব বিনিয়োগকারীদের ভারতমুখী হওয়ার আহ্বান মোদির

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারত এখন বিশ্বব্যাপী বিনিয়োগ ও উদ্ভাবনের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। প্রতিভা, বৃহৎ বাজার,…

ByByNews Desk Jun 14, 2026

বছরের পর বছর ভারতই বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি: নির্মলা সীতারামন

বেঙ্গালুরু, ১৪ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশের অর্থনীতি নিয়ে বারবার সমালোচনা করলেও বাস্তবে ভারত ধারাবাহিকভাবে বিশ্বের…

ByByNews Desk Jun 14, 2026

সংস্কারের এক্সপ্রেস থামবে না, এগিয়ে চলবে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারতের সংস্কার প্রক্রিয়ার গতি কোনওভাবেই থামবে না এবং আগামী দিনে দেশের স্টার্টআপ ইকোসিস্টেম আরও…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top