News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের পাথারকা‌ন্দি‌তে বাজেয়াপ্ত চেরাই কাঠ বোঝাই দু‌টি মি‌নি ট্রাক ও অবৈধ কাঠচেরাই কল
Image

করিমগঞ্জের পাথারকা‌ন্দি‌তে বাজেয়াপ্ত চেরাই কাঠ বোঝাই দু‌টি মি‌নি ট্রাক ও অবৈধ কাঠচেরাই কল

পাথারকা‌ন্দি (অসম), ৮ মে (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তৰ্গত পাথারকা‌ন্দি‌তে বন দফতরের অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে চেরাই কাঠ বোঝাই দু‌টি মি‌নি ট্রাক এবং অবৈধ কাঠচেরাই কল।

জানা গেছে, গতকাল মঙ্গলবার রা‌তে করিমগঞ্জ বন দফতরের এসিএফ সামস উদ্দিন লস্করের নেতৃত্বে পাথারকা‌ন্দি রেঞ্জ ফরেস্ট অফিসের কর্মী‌রা কাঁঠালত‌লি এলাকায় ওৎ‌ পে‌তে ব‌সেন। এক সময় ত্রিপুরা থে‌কে এক‌টি চেরাই সেগুন কাঠ বোঝাই ডিআই মিনিট্রাক পাথারকা‌ন্দির দিকে আসছিল। গা‌ড়ি‌টি‌কে দাঁড় করাতে সিগন্যাল দেন অভিযানকারী বন কর্মীরা।

অবস্থা বেগ‌তিক দে‌খে গাড়িটি সড়‌কের পা‌শে রে‌খে অন্ধকা‌রে গা ঢাকা দিয়েছে চালক। বন কর্মীরা গা‌ড়ি‌টি নি‌জে‌দের হেফাজ‌তে নিয়ে প্রায় ১০০ সিএফ‌টি চেরাই ফাইল জা‌তীয় সেগুন কাঠ বা‌জেয়াপ্ত করেন। বাজেয়াপ্তকৃত কাঠগুলির কা‌লোবাজা‌রি মূল্য অনুমা‌নিক দেড় লক্ষা‌ধিক টাকা হ‌বে।

এদিকে আজ বুধবার দুপু‌রের দিকে এসিএফ সামস উদ্দিন লস্কর দলবল নি‌য়ে আসিমগঞ্জ এলাকায় তালা‌শি চালাচ্ছিলেন। সে সময় এক‌টি মি‌নিট্রাকে ক‌রে কিছু লগ অন্যত্র নি‌য়ে যাওয়া হ‌চ্ছে দেখে গা‌ড়ি‌টির পিছু ধাওয়া করেন তিনি। গা‌ড়ি‌টি আসিমগঞ্জ সংলগ্ন কানাইবাজারের এক বা‌ড়ি‌তে প্রবেশ করে। বন কর্মীদের নিয়ে ওই বাড়িতে প্রবেশ করে এসিএফ-এর চোখ ছানাবড়া। দে‌খেন ওই বা‌ড়ি‌তে র‌য়ে‌ছে এক‌টি ‌বিশাল কাঠ চেরাইয়ের অবৈধ মেশিন। পা‌শে ছ‌ড়ি‌য়ে ছি‌টি‌য়ে র‌য়ে‌ছে অসংখ্য বনজ কাঠ।

এসিএফ সামস উদ্দিন লস্করের বুঝতে অসুবিধা হয়নি, এখা‌নে দীর্ঘদিন ধ‌রে অবৈধ উপা‌য়ে বনজ কাঠ চেরাইয়ের কাজ চল‌ছে। তিনি কাঠ বোঝাই মি‌নিট্রাক সহ অবৈধ সো মি‌লের যন্ত্রাংশ খু‌লে রেঞ্জ অফিসে নি‌য়ে আসেন।

তি‌নি জানান, পৃথক পৃথক তিন‌টি ঘটনার পরিপ্রক্ষিতে ফরেস্ট অ্যাক্টের নির্দিষ্ট ধারায় মামলা রজু করা হ‌বে।

Releated Posts

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top