News Flash

  • Home
  • দিনের খবর
  • কৃষক, তরুণ প্রজন্ম খুবই হতাশ, বিজেপি এবার খারাপভাবে হারতে চলেছে : অখিলেশ যাদব
Image

কৃষক, তরুণ প্রজন্ম খুবই হতাশ, বিজেপি এবার খারাপভাবে হারতে চলেছে : অখিলেশ যাদব

সাইফাই, ৭ মে (হি.স.) : বিজেপি এবার খারাপভাবে হারতে চলেছে, কারণ কৃষক, তরুণ প্রজন্ম, ব্যবসায়ী, সমাজের প্রতিটি স্তরের মানুষ হতাশ। মঙ্গলবার তৃতীয় দফার ভোটের দিন এই দাবি করলেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। মঙ্গলবার উত্তর প্রদেশের সাইফাই-এ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তাঁর স্ত্রী এবং মইনপুরি লোকসভা আসন থেকে সপা প্রার্থী ডিম্পল যাদব।

এদিন ভোট দেওয়ার পর অখিলেশ যাদব বলেছেন, “দারিদ্র্য, মূল্যবৃদ্ধি ও বেকারত্ব সমস্যা রয়েছে এবং আমি আশাবাদী যে জনগণ বিজেপির বিরুদ্ধে ভোট দিচ্ছে।” পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অখিলেশ যাদব বলেছেন, “পুলিশ ও প্রশাসনের আচরণ ঠিক নয়। এই দফায় বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে। সম্ভললে পুলিশ লোকজনকে মারধর করছে এবং আমরা মইনপুরি থেকে তথ্য পাচ্ছি যে সমাজবাদী পার্টির কর্মী, নেতাদের আটক করা হচ্ছে। আমি জনগণের কাছে আহ্বান জানাতে চাই, বেরিয়ে এসে ভোট দিন এবং গণতন্ত্র রক্ষা করুন। আশা করি নির্বাচন কমিশন এ বিষয়ে ব্যবস্থা নেবে।”

অখিলেশের স্ত্রী ডিম্পল যাদব বলেছেন, “প্রতিটি শ্রেণীর মানুষ অবহেলিত বোধ করছে এবং যেভাবে বেকারত্ব ক্রমাগত বাড়ছে, মুদ্রাস্ফীতি যেভাবে ক্রমাগত বাড়ছে, আন্তর্জাতিক বাজারে টাকার মূল্য যেভাবে ক্রমাগত কমছে, তাতে আমার মনে হয় ভারতীয় জনতা পার্টিতে বিরাট ঘাটতি এবং বিরাট ত্রুটি রয়েছে। আমি মনে করি এটা রাজনৈতিক আদর্শের লড়াই, সংবিধান রক্ষার লড়াই এবং গণতন্ত্র রক্ষার লড়াই।”

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top