News Flash

  • Home
  • দেশ
  • কংগ্রেসের হিন্দু বিরোধী মুখ উন্মোচিত হয়েছে : শেহজাদ পুনাওয়ালা
Image

কংগ্রেসের হিন্দু বিরোধী মুখ উন্মোচিত হয়েছে : শেহজাদ পুনাওয়ালা

নয়াদিল্লি, ৪ মে (হি.স.): কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। শনিবার শেহজাদ বলেছেন, কংগ্রেসের হিন্দু বিরোধী মুখ উন্মোচিত হয়েছে। দ্বারকায় সমুদ্রের অতলে প্রধানমন্ত্রীর প্রার্থনাকে কটাক্ষ করেছেন রাহুল গান্ধী, এরই প্রেক্ষিতে শেহজাদ বলেছেন, “কংগ্রেসের হিন্দু বিরোধী মুখ উন্মোচিত হয়েছে। একদিকে, প্রধানমন্ত্রী যিনি একজন কৃষ্ণ ভক্ত, দ্বারকায় যান এবং সমুদ্রের নীচে প্রার্থনা করেন। অন্যদিকে, রাহুল গান্ধী তা নিয়ে উপহাস করেছেন এবং নাটক বলেছেন।”

শেহজাদ আরও বলেছেন, “সম্প্রতি খাড়গেজি রাম ও শিব ভক্তদের মধ্যে বিভেদ তৈরি করেছিলেন… ”সনাতন একটি রোগ”-এর মতো এই ধরনের বিবৃতি আসছে কংগ্রেস এবং তাঁদের সঙ্গীদের কাছ থেকে। প্রধানমন্ত্রী মোদীর বিরোধিতা করার পর, কংগ্রেস এখন ভগবান কৃষ্ণের বিরোধিতা করছে… যারা নিজেদের ”যদুবংশী” বলে, সেই অখিলেশ যাদব এবং তেজস্বী যাদব চুপ কেন? তাঁদের হিন্দু বিদ্বেষ এখন প্রকাশ্যে স্পষ্ট।”

Releated Posts

হাইওয়ে প্রকল্পের ১৮৭ কোটি টাকা তছরুপের অভিযোগ, রিলায়েন্স ইনফ্রার বিরুদ্ধে মামলা ইডির

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): হাইওয়ে প্রকল্পের জন্য বরাদ্দ প্রায় ১৮৭ কোটি টাকা অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগে অনিল আম্বানি…

ByByNews Desk Aug 9, 2026

বাংলায় মানবপাচারের চেষ্টা রুখল এসএসবি, উদ্ধার নাবালিকা

কলকাতা, ৯ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে ভারত-নেপাল সীমান্ত দিয়ে মানবপাচারের চেষ্টা রুখে দিল সশস্ত্র সীমা বল (এসএসবি)। অভিযানে ১৭…

ByByNews Desk Aug 9, 2026

স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে দেশজুড়ে ‘তিরঙ্গা যাত্রা’ বিজেপির

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপনের আগে রবিবার দেশের বিভিন্ন রাজ্যে ‘তিরঙ্গা যাত্রা’ শুরু করল ভারতীয়…

ByByNews Desk Aug 9, 2026

নিট বিতর্কে জেন জি-কে কিছু মানুষ বিভ্রান্ত করার চেষ্টা করেছিল: ধর্মেন্দ্র প্রধান

ভুবনেশ্বর, ৯ আগস্ট (আইএএনএস): নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলনের সময় কিছু মানুষ দেশের জেন জি প্রজন্মকে বিভ্রান্ত করার…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top