News Flash

  • Home
  • দিনের খবর
  • সল্টলেক শৈশালী ভবনে আই সি ডি এস সুপারভাইজার পদপ্রার্থীদের নিয়োগের দাবিতে বিক্ষোভ
Image

সল্টলেক শৈশালী ভবনে আই সি ডি এস সুপারভাইজার পদপ্রার্থীদের নিয়োগের দাবিতে বিক্ষোভ

বিধাননগর, ২ মে (হি.স.) : শুধু শিক্ষা ক্ষেত্রে অরাজকতা নয়। আইসিডিএস সুপারভাইজার পদপ্রার্থীদের নিয়োগের ক্ষেত্রেও বেনিয়ম। আর সেই বেনিয়ম নিয়ে বারেবারে গর্জে উঠেছে চাকরি প্রার্থীরা। বুধবার আবারও বিধাননগর শৈশালী ভবনের সামনে বিক্ষোভে সামিল হোন তারা। তাদের দাবি,২০১৯ সালের ইমপ্যানেল ক্যান্ডিডেট ২৯৩১ জন, যার মধ্যে ১৫৪৩ জনের নিয়োগ হয়েছে কিন্তু বাকিদের নিয়োগ কবে হবে তা এখনো স্পষ্ট করেনি কতৃপক্ষ। একাধিক বার শৈশালী ভবনে আসে বঞ্চিতরা কিন্তু তারপরেও কোনো সদুত্তর দিচ্ছে না কর্তৃপক্ষ। অবশেষে আজ বাধ্য হয়ে প্রথমে শৈশালী ভবনের ভিতরে বিক্ষোভ দেখায় পরে তারা বাইরে এসে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করলে বিধান নগর পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয় সরে যাওয়ার জন্য। আন্দোলনকারীরা না সরে যাওয়াতে জোর করে টেনে পুলিশের গাড়িতে তোলা হয়।

Releated Posts

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026

ওয়াকফ সম্পত্তিতে অনিয়মের প্রমাণ জমা, সমাজবাদী পার্টির বিরুদ্ধে হুমকির অভিযোগ শাহাবুদ্দিন রাজভির

বেরেলি, ৩১ জুলাই (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি সমাজবাদী পার্টি (এসপি)-র সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top