News Flash

  • Home
  • প্রধান খবর
  • ডিভাইড অ্যান্ড রুল কংগ্রেসের প্রবৃত্তি : যোগী আদিত্যনাথ
Image

ডিভাইড অ্যান্ড রুল কংগ্রেসের প্রবৃত্তি : যোগী আদিত্যনাথ

লখনউ, ২ মে (হি.স.): কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ”রাম” বনাম ”শিব” মন্তব্যের তীব্র সমালোচনা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি কংগ্রেসের সমালোচনা করে বলেছেন, “ডিভাইড অ্যান্ড রুল কংগ্রেসের প্রবৃত্তি।” বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, “কংগ্রেস প্রতিটি ইস্যুতে ব্রিটিশদের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাঁরা দেশ, অঞ্চল, ভাষার নামে সমাজকে বিভক্ত করেছে।”

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আরও বলেছেন, “রাম ও শিব আলাদা নয়, ভগবান রাম নিজে ভগবান শিবের পুজো করতেন। উভয়ই একে অপরের পরিপূরক। কংগ্রেসের ভাবমূর্তি সামনে আসছে। ভারতের সনাতন ঐতিহ্যকে অপমান করা, ভারতের বিশ্বাস নিয়ে খেলা কংগ্রেসের প্রবণতা এবং কংগ্রেস সভাপতি নিজের বক্তৃতায় একই কথা বলছেন। তাঁর এই বক্তব্য অত্যন্ত নিন্দনীয়।”

Releated Posts

‘কোনও একটি ধর্মকে প্রাধান্য দেওয়া উচিত নয়’: মোদির ‘ভজন ক্লাবিং’ নিয়ে কংগ্রেসের প্রশ্ন, পাল্টা বিজেপির

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির দীনদয়াল উপাধ্যায় পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভজন ক্লাবিং’ অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ ও বিচারের দাবি প্রিয়াঙ্কা গান্ধী, বেণুগোপালের

ওয়ানাড, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবি তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মহিলা-নেতৃত্বাধীন সমবায়ের পক্ষে সওয়াল অমিত শাহের

কুন্দারা (কোল্লাম), ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কেরলের সমবায় ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে রাজ্যের সমবায় মন্ত্রী এম. লিজুকে নয়াদিল্লিতে এসে…

ByByNews Desk Sep 26, 2026

প্যাথোজেন অ্যাক্সেস ও সুফল বণ্টনে ন্যায্যতার পক্ষে ভারতের সওয়াল

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মহামারি প্রতিরোধ ও মোকাবিলা নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্যান্ডেমিক…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top