News Flash

  • Home
  • খেলা
  • বলে-ব্যাটে ‌তেজশ্বী সেরা, ইউনাইটেড বিএসটিকে হারিয়ে কো: ফাইনালে ফ্রেন্ডস
Image

বলে-ব্যাটে ‌তেজশ্বী সেরা, ইউনাইটেড বিএসটিকে হারিয়ে কো: ফাইনালে ফ্রেন্ডস

ইউ বি এস টি-‌৮৮

ইউনাটেড ফ্রেন্ডস-‌৯২/‌০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা। তেজস্বী একাই যেন ইউনাইটেড বিএসটি’র স্বপ্ন গুঁড়িয়ে দিলো।‌ যেমন বোলিং তেমন ব্যাটিং। ‌অনায়াসেই কোয়ার্টার ফাইনালে উঠলো ইউনাইটেড ফ্রেন্ডস। ইউনাইটেড বি এস টি কে হেলায় পরাজিত করে। তেজশ্বী জশোয়ালের অলরাউন্ড পারফরম্যান্সে। নরসিংগড় টি আই টি মাঠে অনুষ্ঠিত ম্যাচে ইউনাটেড ফ্রেন্ডস জয়লাভ করে ১০ উইকেটে। প্রথমে ব্যাট নিয়ে ইউ বি এস টি-‌র গড়া মাত্র ৮৮ রানের জবাবে ইউনাটেড ফ্রেন্ডস ৬৬ বল খেলে কোনও উইকেট না হারিয়ে জযের লক্ষ্যে পৌঁছে যটায়। প্রথমে বল হাতে ২ উইকেট তুলে নেওয়ার পর ব্যাট হাতে ৭২ রান করে ইউনাটেড ফ্রেন্ডসের জয়ের নায়ক হয়ে যান তেজশ্বী জশোয়াল। সকালে টসে জয়লাভ করে শুরুটা ভালো করার চেষ্টা করেছিলো ইউ বি এস টি। একসময় ২১ বল খেলে কোনও উইকেট না হারিয়ে করেছিলো ২২ রান। এরপরই ধ্বস। বিনা উইকেটে ২২ রান থেকে ৪ উইকেটে ২২। এখানেই ধাক্কা খায় বি এস টি। শেষ পর্যন্ত ওই আঘাচ আর সামলে উঠতে পারেনি। দল গুটিয়ে যায় ৮৮ রানে। দলের হয়ে সুকান্ত রিয়াং ১২ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮,রুগভেদ বভিস্কর ২১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪,ওনকার তারমালে ৬ বল খেলে ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ এবং মনোজিৎ দাস ১১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। ইউনাটেড ফ্রেন্ডসের পক্ষে প্রীন্স রাণা ৩৬ রানে ৩টি, কিষান সরকার ৫ রানে, তেজশ্বী জশোয়াল ৮ রানে এবং অভিজিৎ দেববর্মা ২১ রানে ২ টি করে উইকেট দখল করেন।‌ জবাবে কেলতে নেমে শুরু থেকেই মারমুখি মেজাজে ছিলেন তেজশ্বী জশোয়াল। দ্রুত খেলা শেষ করার জন্য নজর দেন তেজশ্বী। মাত্র ১১ ওভারে ব্যাট করে কোনও উইকেট না হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। তেজশ্বী ৪২ বল খেলে ১০ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭২ রানে এবং সেন্টু সরকার ২৬ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১১ রানে অপরাজিত থেকে যান। ‌ অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে তেজস্বী প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে।

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top