News Flash

  • Home
  • দিনের খবর
  • (আপডেট) পাটনার হোটেলে বিধ্বংসী আগুন; মৃত্যু ৬ জনের, সুরক্ষিতভাবে উদ্ধার ৩০ জন
Image

(আপডেট) পাটনার হোটেলে বিধ্বংসী আগুন; মৃত্যু ৬ জনের, সুরক্ষিতভাবে উদ্ধার ৩০ জন

পাটনা, ২৫ এপ্রিল (হি.স.): বিহারের রাজধানী পাটনায় ভয়াবহ আগুন লাগল একটি হোটেলে। বৃহস্পতিবার পাটনার কোতোয়ালি থানা এলাকার গোলামবারের কাছে একটি হোটেলে ভয়াবহ আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৬ জনের এবং কমপক্ষে ৩০ জনকে সুরক্ষিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ১২ জন চোট পেয়েছেন, তাঁদের আইসিইউ-তে ভর্তি করা হয়েছে।

পাটনা জংশনের কাছে অবস্থিত হোটেলে আগুন লাগার খবর পাওয়া মাত্রই পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। ঘণ্টার পর ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। হোটেলের ভেতরে আগুনে আটকে পড়া মানুষজনকে নিরাপদে উদ্ধার করা হয়। এই অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং অনেককে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডিএসপি (আইনশৃঙ্খলা) কৃষ্ণ মুরারি বলেছেন, “৫-৬ জনের মৃত্যু হয়েছে। কমপক্ষে ৩০ জন উদ্ধার করা হয়েছে। ৭ গুরুতর জখম হয়েছেন।”

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top