News Flash

  • Home
  • প্রধান খবর
  • বাঁকুড়ায় ডাঃ সুভাষ সরকারকে পেয়ে উৎসাহ তুঙ্গে বিজেপি কর্মীদের
Image

বাঁকুড়ায় ডাঃ সুভাষ সরকারকে পেয়ে উৎসাহ তুঙ্গে বিজেপি কর্মীদের

বাঁকুড়া, ২৫ এপ্রিল (হি.স.) : বাঁকুড়া লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকারের নির্বাচনী প্রচারে সাধারণ মানুষের উৎসাহ ও ভিড় চোখে পড়ার মতো। আসন্ন নির্বাচনে গতবারের তুলনায় এবার দ্বিগুণ মার্জিন হবে বলে বিজেপি সমর্থকদের দৃঢ় বিশ্বাস। বৃহস্পতিবার ছাতনা ব্লকের বুথ স্তরের আধিকারিকদের নিয়ে একটি বৈঠক হয়। সেখানে উপস্থিত আধিকারিকরা অঙ্গীকার করেন যে এবার শুধুমাত্র ছাতনা ব্লকেই চল্লিশ হাজার ভোটে জয়ী হবে বিজেপি।

এদিন ছাতনা ব্লকের বিজেপি নেতা ও দলের ওবিসি মোর্চার সভাপতি জীবন মন্ডল বলেন গতবারের তুলনায় এবার ছাতনা ব্লকে সংগঠন যথেষ্ট শক্তিশালী। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন এবার চল্লিশ হাজার ভোটের মার্জিন থাকবে এই ব্লকে। তার এই কথায় উপস্থিত আধিকারিকরা হাত তুলে সমর্থন জানান। এপ্রসঙ্গে সুভাষবাবু বলেন, প্রচারে জনসমাগম দেখে সকলের উৎসাহ খুব ভালোভাবে লক্ষ্য করা গিয়েছে।

Releated Posts

দিল্লিতে নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা চক্রের পর্দাফাঁস, ৪২৪ রিল বাজেয়াপ্ত; গ্রেপ্তার ১

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্টের স্পেশাল স্টাফ নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা মজুত ও বিক্রির একটি বড়…

ByByNews Desk Jul 30, 2026

ছাত্র বিক্ষোভে মেটালিক পেলেট ব্যবহারের বৈধতা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট, আহতদের চিকিৎসার নির্দেশ

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিক্ষোভকারী সাধারণ মানুষের বিরুদ্ধে মেটালিক পেলেট গান ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখার ইঙ্গিত দিল সুপ্রিম…

ByByNews Desk Jul 30, 2026

বিদেশে চক্ষু চিকিৎসার অনুমতি না মেলায় সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিদেশে চোখের চিকিৎসার অনুমতি না দেওয়ার কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের…

ByByNews Desk Jul 30, 2026

বাঁকিপুর উপনির্বাচন: জন সুরাজ কর্মীদের আটক নিয়ে প্রশ্ন প্রশান্ত কিশোরের, কড়া ভোটার যাচাইকে সমর্থন

পাটনা, ৩০ জুলাই (আইএএনএস): বিহারের বহুল আলোচিত বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালীন নির্বাচনের আগের রাতে জন সুরাজ…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top