News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নির্বাচনের প্রাক মূহুর্তে বিদ্যুৎদপ্তরের চোরের হানা
Image

নির্বাচনের প্রাক মূহুর্তে বিদ্যুৎদপ্তরের চোরের হানা

আগরতলা, ২৩ এপ্রিল : থানার ঢিল ছোরা দুরত্বে অবস্থিত বিদ্যুৎ দপ্তরের চোরের দল হানা দিয়েছে। চোরের দল বিদ্যুৎ সাড়াইয়ের কাজের বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে পালিয়েছে।

নির্বাচনের প্রাক মূহুর্তে তেলিয়ামুড়া থানার নিকট অবস্থিত বিদ্যুৎ দপ্তরের অফিসে সোমবার রাতে হাত সাফাই করল চোরের দল। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের ডিভিশন ২ এর স্টোর রুমে গতকাল রাতে কোন একসময়ে চোরেরা বিদ্যুৎ সাড়াইয়ের কাজের বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায়। বুধবার সকাল নাগাদ ঘটনা প্রত্যক্ষ করে দপ্তরের কর্মীরা।

তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের ডিভিশন ২ এর মেনেজার আনুরুধ্য দাসজানিয়েছেন, গতকাল রাতে নাইট ডিউটিতে যে সমস্ত কর্মী ছিলেন তাঁরা রাত আনুমানিক তিনটা নাগাদ অফিস কক্ষে ছিলেন। সম্ভবত এর পরই চুরির ঘটনা সংগঠিত হতে পারে বলেও জানান।
এখন প্রশ্ন হল তেলিয়ামুড়া থানার নাকের ডগায় অবস্থিত বিদ্যুৎ দপ্তরের অফিস সেই জায়গায় চুরি রাতের তেলিয়ামুড়া কতটুকু সুরক্ষিত। এর উপর আবার নির্বাচনকে কেন্দ্র করে রয়েছে বাড়তি সুরক্ষা। এর পর চুরির ঘটনায় চিন্তিত বিভিন্ন মহল।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top