News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চুরি যাওয়া বাইক উদ্ধার করলো মেলাঘর থানার পুলিশ
Image

চুরি যাওয়া বাইক উদ্ধার করলো মেলাঘর থানার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল:
চুরি হওয়া বাইক উদ্ধার করল মেলাঘর  থানার পুলিশ। বাইকের মালিক ধন্যবাদ জানালো মেলাঘর থানার পুলিশকে।
ঘটনার বিবরণে জানা যায়, মেলাঘর থানাধীন নলচর ব্লক এলাকার মৃত রতন লাল ভৌমিক এর  ছেলে বিশ্বজিৎ ভৌমিক গত ১৬ এপ্রিল  নলচর বিওসি সংলগ্ন মূল সড়কের পাশ থেকে নিজের সুপার স্প্লেন্ডার বাইকটি রেখে কৃষি খেতে যান কাজ করতে। কৃষিকাজ করে এসে দেখেন নির্দিষ্ট স্থানে তার বাইকটি নেই।

এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে বাইকটির সন্ধান না পেয়ে বাইকের মালিক বিশ্বজিৎ ভৌমিক মেলাঘর থানায় জিডি এন্ট্রি করেন। এরপর মেলাঘর থানার পুলিশ মাঠে কোমড় বেঁধে নামেন বাইকটিকে উদ্ধার করার জন্য। অবশেষে  মেলাঘর থানার এস আই তমুর রহমান মোহনভোগ কালাপানিয়া এলাকা বিভিন্ন যানবাহন চেকিং এ বসেন এবং পুলিশের কাছে আগাম খবর ছিল চুরি হওয়া বাইকটি নিয়ে চোর এই রাস্তা দিয়ে চলাফেরা করেন। আর পুলিশ ও সেদিন ওত পেতে বসে থাকে।

চুরি হওয়া বাইকটি নিয়ে চোর কালাপানিয়া আসলে পুলিশকে দেখে বাইকটি ফেলে দিয়ে  পালিয়ে যায়। শেষ পর্যন্ত মেলাঘর থানায় এস আই তমুর রহমান বাইকটিকে উদ্ধার করে মেলাঘর থানা নিয়ে এসে তার সঠিক তদন্ত করে সোমবার রাতে বাইকের মালিক বিশ্বজিৎ ভৌমিকের হাতে বাইকটি তুলে দেন। মেলাঘর থানার পুলিশের এ ধরনের সাফল্যকে মানুষ সাধুবাদ জানাচ্ছে।

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top