News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তীব্র দাবদাহে পানীয় জলের সংকটে ভুগছেন সোনামুড়াবাসী, দপ্তরের উদাসীনতায় ক্ষোভ
Image

তীব্র দাবদাহে পানীয় জলের সংকটে ভুগছেন সোনামুড়াবাসী, দপ্তরের উদাসীনতায় ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২৩ এপ্রিল: 
তীব্র দাবদাহে পানীয় জলের অভাবে ভুগছেন সুনামুরা মহাকুমার সাধারণ জনগণ। অভিযোগ সংশ্লিষ্ট ডিডব্লিউএস দপ্তরের খামখেয়ালির কারনে পাঁচ দিন ধরে জলের পাম্প মেশিন  খারাপ হয়ে পড়ে আছে। পাড়ার মানুষ জীবন বাঁচাতে পুকুরের নোংরা জল পান করতে বাধ্য হয়েছে।

জানা গেছে, সোনামুড়া মহকুমার অন্তর্গত কাঠালিয়া গ্রাম পঞ্চায়েতের ১নং ওয়ার্ডের খাদ্যাখলা এলাকায় সাধারণ মানুষের জন্য একটি পানীয় জলের পাম্প মেশিন বসানো হয়। কিন্তু গত পাঁচদিন ধরে এই পাম্প মেশিনটি খারাপ হয়ে রয়েছে। যার ফলে পানীয় জলের জন্য এলাকার মানুষ একাধিকবার  ডি ডব্লিউ এস দপ্তরের আধিকারিকদের জানালেও তারা সেই পাম্প মেশিনটি সারাই করার কোন উদ্যোগ গ্রহণ করেনি। যার ফলে এলাকার মানুষ পাম্প মেশিন থেকে জল না পাওয়ায় তাদের জীবন বাঁচাতে পুকুরের নোংরা জল পান করতে শুরু করেছে।

মঙ্গলবার সকালে যখন পুনরায় আবার স্থানীয়দের পক্ষ থেকে ডি ডব্লিও এস দপ্তরের আধিকারিকদের বিষয়টি জানায় তখন তারা এই পাম্প মেশিনটি সারাই করতে পারবেনা বলে জানিয়ে দেয়। তবে ডিডব্লিউএস দপ্তরের এই ধরনের উদাসীন ভূমিকায় ভুক্তভোগী স্থানীয় এলাকাবাসীরা সংশ্লিষ্ট দপ্তরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং দাবি জানিয়েছেন যেকোনো মুহূর্তেই হোক তাদের এলাকার পানীয় জলের পাম্প মেশিনটি সারাই করে যেন পুনরায় এলাকায় পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হয়।

Releated Posts

কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি: স্বাস্থ্য দপ্তরের সচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই:জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি।…

ByByReshmi Debnath Jul 30, 2026

নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মহিলার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৩০ জুলাই: নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু হল…

ByByReshmi Debnath Jul 30, 2026

সাব্রুমের দ্বৈত্যেশ্বরী কালীবাড়ি চুরি মামলায় তিন অভিযুক্তের তিন বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ৩০ জুলাই: সাব্রুমের দ্বৈত্যেশ্বরী কালীবাড়িতে চুরির ঘটনায় দোষী সাব্যস্ত তিন অভিযুক্তকে তিন বছরের সশ্রম কারাদণ্ড…

ByByReshmi Debnath Jul 30, 2026

মামলা নিতে গড়িমসি ও অভিযোগকারিণীকে হেনস্থার অভিযোগে হাইকোর্টের নির্দেশে এয়ারপোর্ট থানার ওসি সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: অভিযোগকারিণীর লিখিত অভিযোগ গ্রহণ না করা এবং তাঁকে হেনস্থার অভিযোগে ত্রিপুরা হাইকোর্টের কড়া অবস্থানের…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top