News Flash

  • Home
  • প্রধান খবর
  • নিট এমডিএস-২০২৪-এ শীর্ষস্থান দখল অরুণাচলের ডা. ছাতোই সোশিয়ার, অভিনন্দন মুখ্যমন্ত্রী খান্ডুর
Image

নিট এমডিএস-২০২৪-এ শীর্ষস্থান দখল অরুণাচলের ডা. ছাতোই সোশিয়ার, অভিনন্দন মুখ্যমন্ত্রী খান্ডুর

ইটানগর, ২৩ এপ্রিল (হি.স.) : ন্যাশনাল ইলিজিবিলিট কাম এনট্রান্স টেস্ট ফর মাস্টার অব ডেন্টাল সার্জারি-২০২৪ (নিট এমডিএস)-এ শীর্ষস্থান দখল করেছেন অরুণাচল প্রদেশের ডাক্তার ছাতোই সোশিয়া। তাঁর উল্লেখযোগ্য সাফল্যে মুখ্যমন্ত্রী পেমা খান্ডু ডা. সোশিয়াকে অভিনন্দন জানিয়েছেন।

আজ সোমবার তাঁর মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী খান্ডু ডা. ছাতোই সোশিয়াকে মাস্টার অব ডেন্টাল সার্জারির জন্য জাতীয় যোগ্যতা তথা প্রবেশিকা পরীক্ষা ২০২৪ (এনইইটি এমডিএস)-য় মর্যাদাপূর্ণ সর্বভারতীয় স্তরে প্রথম রেঙ্ক (তফশিলি উপজাতি বিভাগ) অর্জন করায় অভিনন্দন জানিয়েছেন।

তিনি অসামান্য কৃতিত্বের জন্য ডা. সোশিয়ার অসাধারণ নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের প্রশংসা করেছেন। ডা. সোশিয়ার উজ্জ্বল ভবিষ্যত কামনা করেছেন মুখ্যমন্ত্রী। ডা. ছাতোই সোশিয়ার এই সাফল্য সারা দেশের উচ্চাকাঙ্ক্ষী যুবাদের জন্য একটি অনুপ্রেরণা হিসেবে গণ্য হবে বলে মনে করেন মুখ্যমন্ত্রী পেমা খান্ডু।

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top