News Flash

  • Home
  • দেশ
  • সুরাট থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন বিজেপি প্রার্থী
Image

সুরাট থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন বিজেপি প্রার্থী

সুরাট, ২২ এপ্রিল (হি.স.) : বিনা লড়াইয়ে সুরাট লোকসভা কেন্দ্রে জিতে গেল বিজেপির মুকেশ দালাল। গুজরাট বিজেপির প্রধান সি আর পাটিল জানিয়েছেন, বাকি প্রতিদ্বন্দ্বীরা লড়াই থেকে সরে গেছেন। এদিন ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। পাটিল বলেছেন, ‘‌সুরাট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রথম পদ্মফুল উপহার দিল। আমাদের প্রার্থীকে অভিনন্দন।’‌

লোকসভা নির্বাচন ২০২৪-এ বিজেপি প্রথম আসন পেয়েছে সুরাট থেকে। সুরাট লোকসভা আসন থেকে সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে ইতিহাস সৃষ্টি করেছেন বিজেপি প্রার্থী মুকেশ দালাল। এদিন ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মোট ৯টি বৈধ মনোনয়নপত্রের মধ্যে ৮ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। রবিবারই সুরাটের কংগ্রেস প্রার্থী নীলেশ কুম্বানির মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। পরিবর্তে কংগ্রেস যাঁকে মনোনয়ন দিয়েছিল সেই সুরেশ পাডসালার মনোনয়নপত্রও খারিজ হয়ে যায়।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top