News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভোটাধিকার প্রয়োগ করলেন রাজ্যের বিশিষ্টজনেরা
Image

ভোটাধিকার প্রয়োগ করলেন রাজ্যের বিশিষ্টজনেরা

আগরতলা, ১৯ এপ্রিল: গোটা রাজ্যে উৎসবের মেজাজে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের এবং রামনগর উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। এদিন সকাল থেকেই বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন। এদিকে ভোটাধিকার প্রয়োগ করেছেন রাজ্যের বিশিষ্টজনেরা। 

ভোট দিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য

আজ আগরতলা সেটেলমেন্ট অফিসে ভোটাধিকার প্রয়োগ করলেন প্রজ্ঞা দেব বর্মন। মান্দাই ভোটাধিকার প্রয়োগ করলেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন।এদিকে, আগরতলা শিশু বিহার স্কুলে সস্ত্রীক ভোট দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ও সহধর্মিনী পাঁচালী ভট্টাচায্য।

ভোট দিলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ

এদিকে প্রতাপগড় ফরেস্ট অফিসে ভোট দিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। বাণীবিদ্যা স্কুলে রামনগর উপনির্বাচনে বিজেপির মনোনীত প্রার্থী দীপক মজুমদার। তাছাড়া, রামনগর বিধানসভা কেন্দ্রের ইন্ডিয়া জোটের প্রার্থী রতন দাসের অভিযোগ তাদের পোলিং এজেন্ট নাকি ঢুকতে দেওয়া হয়নি। সেই অভিযোগ খন্ডন করলেন বিজেপি প্রার্থী দীপক মজুমদার।

ভোট দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

আজ সকালে আগরতলা সেটেলমেন্ট অফিসে ভোট দিলেন সস্ত্রীক মন্ত্রী সুশান্ত চৌধুরী। তাছাড়া, আচার্য্য প্রফুল্লচন্দ্র বিদ্যালয়ে ভোট দিলেন প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ। মোহনপুর বিধানসভা কেন্দ্রের ১০ নং বুথ মনিপুরী চৌমুহনীতে ভোট দিলেন কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ।

বড়নারায়ণ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নিজের ভোট অধিকার প্রয়োগ করেছেন প্রতিমা ভৌমিক। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মত প্রধানমন্ত্রী নির্বাচনের মাধ্যমে বিকশিত ভারত নির্মাণের লক্ষ্যে আজ মতাধিকার প্রয়োগ করেছেন।সকলের নিকট আবেদন করেন তিনি আপামর জনগণ অধিকার সুনিশ্চিত করে এক বিকশিত রাষ্ট্রের নির্মাণে অংশগ্রহণ করুন।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top