News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভের সদস্য তালিকা সংশোধনের সময়সীমা ২০ থেকে ৩০ এপ্রিল
Image

করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভের সদস্য তালিকা সংশোধনের সময়সীমা ২০ থেকে ৩০ এপ্রিল

করিমগঞ্জ (অসম) ১৯ এপ্রিল (হি.স.) : অসম সমবায় আইনের ধারা ২৬ (৩) অনুসারে করিমগঞ্জ হোলসেল কো-অপারেটিভ স্টোর্স লিমিটেডের খসড়া সদস্য তালিকা প্রকাশ করা হয়েছে। ২০ এপ্রিল থেকে ৩০ এপ্রিলের মধ্যে তালিকায় ভুল ত্রুটি সংশোধনের জন্য আবেদন গ্রহণ করা হবে। এতে দি করিমগঞ্জ হোলসেল কো-অপারেটিভ স্টোর লিমিটেডের ভারপ্রাপ্ত সম্পাদক, সদস্য তালিকায় কোন মৃত ব্যক্তির নাম বা অন্য কোন ভুল ত্রুটি যদি থাকে তবে উপযুক্ত প্রমাণ সহ তার কাছে আবেদন দাখিল করতে অনুরোধ জানিয়েছেন।

পাশাপাশি সদস্য তালিকায় বয়সের প্রমাণপত্র, মোবাইল নম্বর ইত্যাদি থাকা আবশ্যক তাই সব সদস্যদের বয়সের প্রমাণপত্র, মোবাইল নম্বর ও আধার কার্ডের ফটোকপি আগামী ৩০ এপ্রিলের মধ্যে সমিতির কার্যালয়ে জমা দিতে আহবান জানানো হয়েছে। ৩০ এপ্রিলের পর কোন প্রকার দাবী আপত্তি গ্রহণ করা হবে না বলে জানানো হয়েছে। এতে সমবায় আইন এবং পঞ্জীয়কের নির্দেশ অনুযায়ী আগামী ১০ মে সমিতির চূড়ান্ত সদস্য তালিকা প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

Releated Posts

শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্র রক্ষায় অসম ভূমি সংশোধনী বিল, বিধানসভায় সওয়াল হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমের শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্রগুলির সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য রক্ষার লক্ষ্যেই অসম ভূমি ও রাজস্ব…

ByByNews Desk Jul 29, 2026

এফসিআরএ সংশোধনী বিল ইস্যুতে নীরব থাকার অভিযোগ খারিজ মেঘালয়ের শাসকদল এনপিপির

শিলং, ২৯ জুলাই (আইএএনএস): প্রস্তাবিত বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) আইন (এফসিআরএ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে নীরব থাকার অভিযোগ খারিজ…

ByByNews Desk Jul 29, 2026

অসম বন্যা: দিখৌ নদী অববাহিকার জন্য বিশেষ সমন্বিত পুনর্বাসন প্রকল্পের দাবি প্রাক্তন কংগ্রেস বিধায়কের

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমে সাম্প্রতিক বিধ্বংসী বন্যার পরিপ্রেক্ষিতে দিখৌ নদী অববাহিকার জন্য বিশেষ সমন্বিত পুনর্বাসন প্রকল্প চালুর…

ByByNews Desk Jul 29, 2026

অসম বন্যা: ত্রাণ তহবিলে এক মাসের বেতন দান করবেন সব বিধায়ক

গুয়াহাটি, ২৮ জুলাই (আইএএনএস): অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়াতে রাজ্যের সব বিধায়ক তাঁদের এক মাসের বেতন…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top