News Flash

Image

মণিপুরের মৈরাঙে গোলাগুলি, আতংকিত ভোটারকুল

বিষ্ণুপুর (মণিপুর), ১৯ এপ্রিল (হি.স.) : মণিপুরের বিষ্ণুপুর জেলার অন্তর্গত মৈরাঙের একট ভোটকেন্দ্রে দুই গোষ্ঠীর মধ্যে গোলাগুলি হয়েছে। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা ভোটগ্রহণ প্রক্রিয়া ব্যাহত হয়েছে। গোলাগুলির ঘটনায় ভোটারদের মধ্যে আতংকের সৃষ্টি হয়েছে। তবে প্রশাসন এবং নিরাপত্তা বাহিনীর কড়া অবস্থানে এ খবর লেখা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে সরকারি সূত্রের খবর।

ঘটনা আজ শুক্ৰবার সকালে ইনার মণিপুর আসনের অন্তর্গত বিষ্ণুপুর জেলাধীন মৈরাং বিধানসভা এলাকার থামানপোকপিতে সংঘটিত হয়েছে। সকাল থেকে নাগরিকরা বেশ উৎসাহের মধ্য দিয়ে থামানপোকপির ওই ভোটকেন্দ্রে সারিবদ্ধভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছিলেন। কিন্তু আচমকা বিবদমান দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় বন্দুকের গোলাগুলি।

সৌভাগ্যক্রমে গোলাগুলির ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে প্রচণ্ড গুলির শব্দে ভোটের অপেক্ষায় দণ্ডায়মান আতংকিত ভোটাররা এদিক-ওদিক ছোটাছুটি শুরু করেন।

সংশ্লিষ্ট ভোটকেন্দ্ৰ এবং তার আশপাশ এলাকায় মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা কর্মী। পরিস্থিত আপাতশান্ত হলে প্রায় এক ঘণ্টা পর ফের শুরু হয় ভোটদান প্রক্রিয়া।

Releated Posts

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026

উলফা-আই-তে যোগ দিতে যাওয়ার অভিযোগ, অসমে যুবক আটক

গুয়াহাটি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম-ইন্ডিপেনডেন্ট (উলফা-আই)-এ যোগ দিতে নাগাল্যান্ডের মোন জেলার…

ByByNews Desk Sep 24, 2026

ডিমাসা ভাষা সংরক্ষণ ও উন্নয়নে অসমে দুই সদস্যের মন্ত্রীগোষ্ঠী গঠন

গুয়াহাটি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ডিমাসা ভাষার সংরক্ষণ, প্রসার ও উন্নয়ন সংক্রান্ত সুপারিশগুলি খতিয়ে দেখতে অসম সরকার দুই সদস্যের…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top