News Flash

  • Home
  • দেশ
  • মন্দিরে পুজো দিয়ে ভোট দিলেন পুষ্কর সিং ধামি, বিজেপির জয় নিয়ে প্রবল আত্মবিশ্বাসী
Image

মন্দিরে পুজো দিয়ে ভোট দিলেন পুষ্কর সিং ধামি, বিজেপির জয় নিয়ে প্রবল আত্মবিশ্বাসী

খাতিমা, ১৯ এপ্রিল (হি.স.): নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। শুক্রবার সকালে লোকসভা নির্বাচনের প্রথম দফায় খাতিমার একটি ভোটদান কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তাঁর সঙ্গেই ভোট দেন মুখ্যমন্ত্রীর মা ও স্ত্রী।

ভোটাধিকার প্রয়োগ করার পর মুখ্যমন্ত্রী ধামি বলেছন, “আগে ভোটদান, তারপর জলপান। গণতন্ত্রের উৎসবে সামিল হওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি। আমরা ৫ বছরে একবার সরকার নির্বাচন করার সুযোগ পাই। আমাদের এমন একটি সরকার নির্বাচন করতে হবে যা বিশ্বে আমাদের দেশের সম্মান বাড়াবে। আমাদের নিশ্চিত করতে হবে, প্রধানমন্ত্রী মোদী যেন তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন।”

ভোটের সকালে সর্বপ্রথম খাতিমার পূর্ণাগিরি মন্দিরে পূজার্চনা করেন মুখ্যমন্ত্রী ধামি। ভোট দেওয়ার পর জিলেপি খেয়ে মিষ্টি মুখ করেন মুখ্যমন্ত্রী, তাঁর মা ও স্ত্রী। বিজেপির জয় নিয়ে প্রবল আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী ধামি।

Releated Posts

যোধপুরের কারখানায় বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে, আহত ১৪ দমকলকর্মীর মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় হস্তশিল্পের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের…

ByByNews Desk Sep 24, 2026

দুর্গাপুজো-দীপাবলিতে সাশ্রয়ী দামে চিনি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ও শিল্পমহল: ইসমা

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উৎসবের মরশুমে, বিশেষ করে দশেরা ও দীপাবলির সময় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে…

ByByNews Desk Sep 24, 2026

জামশেদপুরে কানাড়া ব্যাঙ্কে দিনদুপুরে ডাকাতি, নগদ ও সোনা লুট পাঁচ সশস্ত্র দুষ্কৃতীর

জামশেদপুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের জামশেদপুরে বৃহস্পতিবার দিনদুপুরে কানাড়া ব্যাঙ্কের একটি শাখায় বড়সড় ডাকাতির ঘটনা ঘটেছে। গোলমুড়ি এলাকার…

ByByNews Desk Sep 24, 2026

গ্রেটার নয়ডায় বাসে অগ্নিকাণ্ড, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা মোদির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রেটার নয়ডায় ডাবল ডেকার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top