News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রথম দফার ভোটে ধনীতম প্রার্থী কংগ্রেসের নকুল নাথের সম্পত্তি ৭১৬ কোটি, সবচেয়ে গরিব প্রার্থীর হাতে ৩২০ টাকা
Image

প্রথম দফার ভোটে ধনীতম প্রার্থী কংগ্রেসের নকুল নাথের সম্পত্তি ৭১৬ কোটি, সবচেয়ে গরিব প্রার্থীর হাতে ৩২০ টাকা

নয়াদিল্লি, ১৯ এপ্রিল (হি. স.): শুক্রবার দেশের প্রথম দফার লোকসভা নির্বাচনে একাধিক বড় বড় প্রার্থীর ভাগ্যপরীক্ষা। প্রথম দফার ভোটে সবথেকে ধনী প্রার্থী যিনি তাঁর সম্পত্তির পরিমাণ ৭১৬ কোটি টাকা। আর সবচেয়ে গরিব প্রার্থীর সম্পত্তির পরিমাণ ৩২০ টাকা।

প্রথম দফার নির্বাচনে সবথেকে ধনী প্রার্থী হলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের ছেলে কংগ্রেস প্রার্থী নকুল নাথ। তিনি মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ার বিদায়ী সাংসদ। নকুল নাথের সম্পত্তির পরিমাণ ৭১৬ কোটি টাকা। দ্বিতীয় ধনীতম প্রার্থী হলেন এআইএডিএমকে-র প্রার্থী অশোক কুমার। তাঁর সম্পত্তির পরিমাণ ৬৬২ কোটি টাকা। আর তৃতীয় ধনীতম প্রার্থী হলেন বিজেপির দেবনাথন যাদব। তিনি তামিলনাড়ুর শিবগঙ্গা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন কংগ্রেসের কার্তি চিদাম্বরমের বিরুদ্ধে। তাঁর সম্পত্তির পরিমাণ ৩০৪ কোটি টাকা। আর কার্তি চিদাম্বরমের সম্পত্তির পরিমাণ ৯৬ কোটি টাকা।

নির্বাচন কমিশনের কাছে জমা পড়া হলফনামায় দেখা গেছে, ৪৫০ জন প্রার্থী কোটিপতি। আর ১৬২৫ জন প্রার্থীর মধ্যে ১০ জন প্রার্থীর কোনও সম্পত্তিই নেই। সবথেকে গরিব প্রার্থী পোনরাজ কে। তামিলনাড়ুর থুত্থুকোডি থেকে দাঁড়ানো এই নির্দল প্রার্থীর সম্পত্তির পরিমাণ মোটে ৩২০ টাকা। মহারাষ্ট্রের রামটেকের নির্দল প্রার্থী কার্তিক গেন্দলাজি ও তামিলনাড়ুর চেন্নাই উত্তর-এর প্রার্থীর সম্পত্তি মাত্র ৫০০ টাকা।

Releated Posts

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top