News Flash

  • Home
  • দিনের খবর
  • ৩০ এপ্রিল ফেরার কথা ছিল বিহারের বাড়িতে, অনন্তনাগে ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ মা
Image

৩০ এপ্রিল ফেরার কথা ছিল বিহারের বাড়িতে, অনন্তনাগে ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ মা

বাঙ্কা, ১৮ এপ্রিল (হি.স.): আগামী ৩০ এপ্রিল ফেরার কথা ছিল বাড়িতে, তার আগেই জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে জঙ্গিদের হামলায় প্রাণ হারালেন বিহারের পরিযায়ী শ্রমিক রাজা শাহ। বিহারের বাঙ্কার বাসিন্দা ওই পরিযায়ী শ্রমিক বুধবার অনন্তনাগের বিজবেহেরায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারান। ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ মা। বৃহস্পতিবার শোকস্তব্ধ মা জানিয়েছেন, “সে আমার ছোট ছেলে। আমাকে বলেছিল, ৩০ এপ্রিল বাড়ি ফিরে আসবে। রাতে আমরা ফোন পেলাম, এখন আমরা কি করব? আমাদের পাশে কেউ নেই।”

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসীদের গুলিতে বিহারের পরিযায়ী শ্রমিকের মৃত্যুর বিষয়ে রাজউন সার্কেল অফিসার কুমারী সুষমা বলেছেন, “জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা এখানে এসেছি… শেষকৃত্যের জন্য, তাঁদের সহায়তা করার জন্য আমাদের বলা হয়েছে …এখনও পর্যন্ত, আমরা তথ্য পেয়েছি সেখান থেকে মৃতদেহ পাঠানো হবে।”

উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় অনন্তনাগের বিজবেহেরায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারান পেশায় বিক্রেতা তারা শাহ। সে বিহারের বাঙ্কার বাসিন্দা। জঙ্গিদের গুলিতে গুরুতর জখম হন রাজা, তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা।

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top