News Flash

  • Home
  • দেশ
  • লোকসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করল বামেরা
Image

লোকসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করল বামেরা

কলকাতা, ১৮ এপ্রিল (হি. স.) : রাজ্যের প্রথম দফা নির্বাচনের ২৪ ঘণ্টা আগে লোকসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করল বামেরা। প্রতিশ্রুতি দেওয়ার পরও, কোন কোন ক্ষেত্রে তা পূরণ করতে পারেনি কেন্দ্র, সেটাই ইস্তেহারের প্রতি ছত্রে উল্লেখিত। সঙ্গে উল্লেখিত রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ওঠা একাধিক দুর্নীতির অভিযোগও।

বামেদের ইস্তেহারে বলা হয়েছে, কীভাবে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, চাকরি- প্রতি ক্ষেত্রে কেন্দ্রের বিজেপি সরকার গুচ্ছ গুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিল, আর তা কতটা পূরণে সফল। কেন বিজেপি-তৃণমূলকে ভোট নয়, সেটাই বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে বামেদের ইস্তেহারে। তৃণমূলের ইস্তেহারকে কটাক্ষ করে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বললেন, “তৃণমূলের ইস্তেহার রাজনৈতিক ঠাকুমার ঝুলি।”

বামেদের বক্তব্য, সংসদে বিরোধীদের কন্ঠরোধ করছে বিজেপি সরকার। দু’দিনে ১৪৬ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। কোনও আলোচনা ছাড়াই জোর করে বিল পাশ করানো হচ্ছে। এমনকি বাজেটের পাশের ক্ষেত্রেও তাই। বামেদের দাবি, ৭৯ শতাংশ বাজেট আলোচনা ছাড়াই পাশ করানো হচ্ছে।

বামেদেরই দাবি, কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বিজেপি সরকার। এমনকি কমিশনও যে পক্ষপাতদুষ্ট তারও উল্লেখ রয়েছে ইস্তেহার। বামেদের অভিযোগ, টাকার জোরে বিরোধী নির্বাচীত বিরোধীদের সরকারও ভাঙছে কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, এই একই অভিযোগ প্রথম থেকে তুলেছে তৃণমূলও। সম্প্রতি এনআইএ-এ অভিযানের বিরুদ্ধে নির্বাচন কমিশনের অফিসের সামনে ধরনাতেও বসেছে তৃণমূলের প্রতিনিধি দল।

কেন্দ্রের ‘এক দেশ এক নির্বাচন’- নিয়েও সরব বামেরা। সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত করতেই এই প্রক্রিয়া বলে বামেরা দাবি করেছে। ধর্ম নিরপেক্ষ দেশ গড়ার ক্ষেত্রেও কেন বিজেপিকে ভোট নয়, তার উল্লেখ করেছে বিজেপি। বামেদের দাবি, মোদী সরকার যখন ক্ষমতায় এসেছিল, তখন ১২০ দেশের মধ্যে ভারতের স্থান ছিল ৫৫। ২০২৩ সালে তা হয়েছে ১১১। এছাড়াও কৃষিতে সঙ্কটের কথাও উল্লেখ রয়েছে ইস্তেহারে। তাদের দাবি, কৃষি ও কৃষক সম্পর্কে মোদী সরকারের দৃষ্টিভঙ্গি বোঝা যায় সরকারের বাজেট ও বরাদ্দ দেখলেই। কারণ তাদের দাবি, মোদী সরকার কৃষি ও কৃষক সম্পর্কিত বাজেটের ক্ষেত্রে ৮১ হাজার কোটি টাকা কেটেছে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top