News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কালবৈশাখীর ঝড়ে লণ্ডভণ্ড গোটা রাজ্য, লক্ষাধিক টাকার সম্পত্তি হানি, ক্ষতিগ্রস্ত বিভিন্ন বসতঘর
Image

কালবৈশাখীর ঝড়ে লণ্ডভণ্ড গোটা রাজ্য, লক্ষাধিক টাকার সম্পত্তি হানি, ক্ষতিগ্রস্ত বিভিন্ন বসতঘর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল: বুধবার সারাদিনব্যাপী রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। এদিন সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। কালবৈশাখীর ঝড় রাজ্যের বিভিন্ন জায়গায় বুধবার মধ্য রাত পর্যন্ত তান্ডব চালায়। বিভিন্ন এলাকায় এই ক্ষতির পরিমাণ বিভিন্ন রকম।

রাজ্য সরকারের তরফে প্রদত্ত তথ্যে জানা গেছে ১৮ এপ্রিল বুধবারের কালবৈশাখী ঝড়ে গোটা রাজ্যব্যাপী মোট ২৫ টি ঘর সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৩ টি ঘরের অধিকাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাকি ২৫৩টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো পর্যন্ত বেশ কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত ঘর গুলিকে চিহ্নিত করার কাজ চলছে। এই সংখ্যার ও বাড়তে পারে বলে খবর। এদিকে গাছ পড়ে গাড়ি বা অন্যান্য সম্পত্তিও নষ্ট হয়েছে অনেকে। গোটা রাজ্যব্যাপী সম্পত্তি হানির পরিমাণ ১০.৩৭৯ লক্ষ।

Releated Posts

৩২ লক্ষ টাকার জলাশয় সংস্কার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, সরেজমিনে পরিদর্শনে মৎস্য দপ্তর

আগরতলা, ১৬ জুন : উনকোটি জেলার ফটিকরায় বিধানসভার অন্তর্গত কাঞ্চনবাড়ির বলাইবাজার এলাকায় ৩২ লক্ষ টাকা ব্যয়ে জলাশয় সংস্কার…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: মৎস্যমন্ত্রী

আগরতলা, ১৫ জুন : জনকল্যাণ শিবিরের মূল লক্ষ্য সমাজের অন্তিম পর্যায়ের মানুষের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন…

ByByNews Desk Jun 15, 2026

ইনসিস্কাই সফটেকের নাম ভাঙিয়ে চাকরির নামে প্রতারণা, সতর্ক করল সংস্থা

আগরতলা, ১৫ জুনঃ সরকারি ও কর্পোরেট মহলে সুপরিচিত তথ্যপ্রযুক্তি সংস্থা ইনসিস্কাই সফটেক প্রাইভেট লিমিটেডের নাম ও ফোন নম্বর…

ByByNews Desk Jun 15, 2026

ভাল্লুকের আক্রমণে আহতকে জিবি হাসপাতালে ভর্তি করালেন প্রতিমা ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুনঃ সিমনা বিধানসভা কেন্দ্রের শরৎচন্দ্র চৌধুরী পাড়ায় ভাল্লুকের আক্রমণে আহত রাকেশ খরাংকে চিকিৎসার জন্য…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top