News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ১৪ লক্ষ ৬৩ হাজার ৫২৬ জন ভোটাধিকার প্রয়োগ করবেন, ভোট কর্মী ৮ হাজার ৪৩০ জন
Image

পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ১৪ লক্ষ ৬৩ হাজার ৫২৬ জন ভোটাধিকার প্রয়োগ করবেন, ভোট কর্মী ৮ হাজার ৪৩০ জন

আগরতলা, ১৮ এপ্রিল : রাত পোহালেই শুরু হতে চলেছে দেশের ১৮তম সাধারণ নির্বাচন। প্রথম দফায় ওই ভোটে ত্রিপুরায় পশ্চিম আসনে ১৪ লক্ষ ৬৩ হাজার ৫২৬ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। ১৬৮৬টি ভোট গ্রহণ কেন্দ্রে ৮ হাজার ৪৩০ জন ভোট কর্মী নিয়োজিত থাকবেন। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সর্বত্রই কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। নির্বাচন কমিশনের দাবি, ভোটগ্রহণ প্রক্রিয়া অবাধ ও শান্তিপূর্ন ভাবে সম্পন্ন করা হবে।

অতীতের অভিজ্ঞতায় ত্রিপুরাবাসী জেনেছে, রাজ্যে বরাবরই উৎসবের মেজাজে ভোটপর্ব সম্পন্ন হয়। ভোটের হারে বিধানসভা কিংবা লোকসভা নির্বাচনে সারা দেশে ত্রিপুরা অগ্রণী স্থানে থাকে।তাই ধারণা করা হচ্ছে, আগামীকাল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচনে বিপুল সংখ্যায় গণদেবতারা ভোটাধিকার প্রয়োগ করবেন। এক্ষেত্রে মহিলারা পুরুষদের টেক্কা দেবেন বলেও মনে করা হচ্ছে।

নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে মোট ১৪ লক্ষ ৬৩ হাজার ৫২৬ জন ভোটার রয়েছেন। তাতে পুরুষ ৭ লক্ষ ৩৪ হাজার ১৩৩ জন , মহিলা ৭ লক্ষ ২৯ হাজার ৩৩৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৫৬ জন রয়েছেন।

এদিকে, আগামীকাল রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। বিধায়ক সুরজিৎ দত্তের প্রয়াণে ওই কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।আগামীকাল ৪৫ হাজার ৭৫৭ জন ভোটার উপনির্বাচনে ওই কেন্দ্রে মতাধিকার প্রয়োগ করবেন।

Releated Posts

রাজ্য সরকার রাজ্যের ধর্মীয় প্রতিষ্ঠান ও পর্যটন স্থানগুলির উন্নয়নে নানা পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই: রথযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়। এটি হচ্ছে সব ধর্মের মানুষের পরস্পরের মধ্যে…

ByByReshmi Debnath Jul 15, 2026

কোনও অবস্থাতেই যেন দূরবর্তী অঞ্চলের সাহায্য প্রার্থীরা বঞ্চিত না হন সেদিকে লক্ষ্য রাখতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই: মুখ্যমন্ত্রী সমীপেষুর ৭০তম পর্বে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আজ ভার্চুয়ালি উত্তর ত্রিপুরা…

ByByReshmi Debnath Jul 15, 2026

ত্রিপুরা পুলিশের বড় রদবদল, ৭ থানার ওসি-সহ ১২ আধিকারিকের বদলি

আগরতলা, ১৫ জুলাই: থানা স্তরে বড় ধরনের রদবদল করল ত্রিপুরা পুলিশ। আজ ত্রিপুরা পুলিশ সদর দপ্তরের এক নির্দেশিকায়…

ByByTaniya Chakraborty Jul 15, 2026

রোগী স্বার্থে জিবি হাসপাতালে একাধিক সিদ্ধান্ত, নিরাপত্তা ও পরিষেবায় বাড়ছে নজরদারি

আগরতলা, ১৫ জুলাই: ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা আগরতলার জিবি হাসপাতালে আকস্মিক পরিদর্শন করার একদিন…

ByByTaniya Chakraborty Jul 15, 2026
Scroll to Top