News Flash

  • Home
  • দেশ
  • শুধুমাত্র বিজেপি ও এনডিএ বড় কিছু করার ক্ষমতা রাখে : প্রধানমন্ত্রী
Image

শুধুমাত্র বিজেপি ও এনডিএ বড় কিছু করার ক্ষমতা রাখে : প্রধানমন্ত্রী

পূর্ণিয়া, ১৬ এপ্রিল (হি.স.): শুধুমাত্র বিজেপি ও এনডিএ বড় কিছু করার ক্ষমতা রাখে। আত্মবিশ্বাসের সঙ্গে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার বিহারের পূর্ণিয়ায় এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আগে প্রতিবেশী দেশগুলি এখানে হামলা করে চলে যেত, আমাদের সেনারা প্রতিদিন সীমান্তে শহীদ হতো। আপনাদের মন চাইত, ঘরে ঢুকে ওদের মারব। মোদী আপনাদের সেই ইচ্ছা পূরণ করেছে এবং ফলাফল হল যে দেশ আমাদের দিকে চোখ দেখাত, সেই দেশ বাটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে।”

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আগামী ৫ বছরের কাজের জন্য সংকল্প পত্র প্রকাশ করেছে বিজেপি। এই সংকল্প পত্রে মোদী গ্যারান্টি দিয়েছে যে দেশের সমস্ত অভাবী মানুষ ভবিষ্যতেও বিনামূল্যে রেশন পেতে থাকবে। মোদী গ্যারান্টি দিয়েছে, আমরা দরিদ্র, বঞ্চিত এবং দলিতদের কল্যাণ সম্পর্কিত প্রকল্পগুলি প্রত্যেক অভাবী মানুষের কাছে নিয়ে যাব।” প্রধানমন্ত্রীর কথায়, “আপনাদের স্বপ্ন মোদীর সংকল্প। তাই গ্রাম, দরিদ্র, দলিত, বঞ্চিতরা কয়েক দশক ধরে যে সমস্যার মুখোমুখি হয়েছিল, মোদী ১০ বছরে সমাধান করেছে। দেশের ২৫ কোটি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে, আমরা তাঁদের জন্য দিনরাত কাজ করেছি। দেশের ৪ কোটি গরিব মানুষ প্রধানমন্ত্রী আবাস পেয়েছেন।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “শুধু এতেই সন্তুষ্ট নন মোদী। এখন পর্যন্ত যে কাজগুলি হয়েছে তা তো শুধুই ট্রেলার। এখন আমাদের সীমাঞ্চল, বিহার এবং সমগ্র ভারতকে আরও অনেকদূর নিয়ে যেতে হবে। আমাদের সরকার দেশে সংবিধান দিবস পালন শুরু করেছে। এখন শিশুদের স্কুল থেকে সুপ্রিম কোর্ট এবং সংসদ পর্যন্ত বাবা সাহেবের সংবিধান উদযাপনের জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।”

Releated Posts

‘বড় আকারে অর্থবল ও ইভিএমের অপব্যবহার হয়েছে’: ডিইউএসইউ ফল নিয়ে উদিত রাজ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনে এবিভিপির সাফল্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অর্থবল ও…

ByByNews Desk Sep 20, 2026

কংগ্রেসের ৬০ বছরের শাসনেই ছাত্রদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়েছে: বিহারের মন্ত্রী

পাটনা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচি নিয়ে কংগ্রেসের সমালোচনা করলেন বিহারের…

ByByNews Desk Sep 20, 2026

নির্বাচনে জয়-পরাজয় গণতন্ত্রেরই অংশ: ডিইউএসইউ ফল নিয়ে কংগ্রেস সাংসদ

অমৃতসর, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচনে জয়-পরাজয় গণতান্ত্রিক প্রক্রিয়ারই অংশ বলে মন্তব্য করলেন অমৃতসরের কংগ্রেস সাংসদ গুরজিৎ সিং আউজলা।…

ByByNews Desk Sep 20, 2026

ডুসু নির্বাচনে এবিভিপির জয়: ‘জেন জি বিরোধীদের মিথ্যা মেনে নেবে না’, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে চারটি পদের মধ্যে তিনটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top