News Flash

  • Home
  • দিনের খবর
  • এখন বিদ্যুৎ হয়ে উঠবে আয়ের উৎস, মুসৌরিতে বললেন জে পি নাড্ডা
Image

এখন বিদ্যুৎ হয়ে উঠবে আয়ের উৎস, মুসৌরিতে বললেন জে পি নাড্ডা

মুসৌরি, ১৫ এপ্রিল (হি.স.): এখন বিদ্যুৎ হয়ে উঠবে আয়ের উৎস। সোমবার উত্তরাখণ্ডের মুসৌরিতে এক নির্বাচনী জনসভায় বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার অধীনে, সৌর শক্তি থেকে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ তৈরি করা হবে এবং আগামী দিনে আপনাদের বিদ্যুৎ বিল শূন্য হয়ে যাবে। এই প্রকল্পের অধীনে, আপনি বিদ্যুৎ উৎপাদন করবেন এবং সরকার আপনার বিদ্যুৎ কিনবে এবং সরকার আপনাকে বিনিময়ে অর্থও দেবে। এখন বিদ্যুৎ হয়ে উঠবে আয়ের উৎস।”

জে পি নাড্ডা এদিন আরও বলেছেন, “আগে যখন সেনা কনভয় যেত, তখন একটা ব্রিজ পার হতে অনেক সময় লাগত এবং লেহ-লাদাখে যেতে হলে ৭-৮ দিন সময় লাগত। কিন্তু মোদীজি গত ১০ বছরে সীমান্তবর্তী এলাকায় ১৩,৫২৫ কিলোমিটার ডাবল লেনের রাস্তা তৈরি করেছেন।” নাড্ডা আরও বলেছেন, “আগে সীমান্তবর্তী এলাকায় অবস্থিত গ্রামগুলিকে বলা হতো দেশের শেষ গ্রাম। কিন্তু ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামের আওতায় মোদী সরকার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত গ্রামগুলিকে দেশের প্রথম গ্রাম হিসেবে বিবেচনা করে উন্নয়ন করছে।”

Releated Posts

‘অপারেশন সিঁদুর’ সন্ত্রাসের বিরুদ্ধে কূটনৈতিক বক্তব্য থেকে সরাসরি পদক্ষেপে রূপান্তরের বার্তা: রাজনাথ সিং

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (আইএএনএস): ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে ভারত বিশ্বকে স্পষ্ট বার্তা দিয়েছে যে, সন্ত্রাসবাদী হামলার ক্ষেত্রে এখন আর…

ByByNews Desk Apr 30, 2026

বেঙ্গল বিধানসভা ভোটের গণনা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

কলকাতা, ৩০ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা প্রক্রিয়া নিয়ে কলকাতা হাইকোর্ট-এ একাধিক জনস্বার্থ মামলা (পিআইএল) দায়ের…

ByByNews Desk Apr 30, 2026

মহিলা সংরক্ষণ বিল নিয়ে উত্তরপ্রদেশ বিধানসভায় বিক্ষোভ, বিজেপির বিরুদ্ধে ‘ভুল বার্তা’ দেওয়ার অভিযোগ সমাজবাদী পার্টির

লখনউ, ৩০ এপ্রিল (আইএএনএস): মহিলা সংরক্ষণ বিলকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তরপ্রদেশ বিধানসভা চত্বরে বিক্ষোভে সামিল হল সমাজবাদী পার্টি…

ByByNews Desk Apr 30, 2026

প্রতিভা-নির্ভর ইকোসিস্টেমে ভর করে আইটি হাব হিসেবে উঠছে বিশাখাপত্তনম

বিশাখাপত্তনম, ৩০ এপ্রিল (আইএএনএস): অন্ধ্রপ্রদেশ সরকারের প্রতিভা-নির্ভর ইকোসিস্টেমের জোরে বিশাখাপত্তনম ধীরে ধীরে একটি গুরুত্বপূর্ণ আইটি হাবে পরিণত হচ্ছে…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top