News Flash

  • Home
  • দেশ
  • তিহারে কেজরির সঙ্গে সাক্ষাৎ ভগবন্তের, আক্ষেপ প্রকাশ পঞ্জাবের মুখ্যমন্ত্রীর
Image

তিহারে কেজরির সঙ্গে সাক্ষাৎ ভগবন্তের, আক্ষেপ প্রকাশ পঞ্জাবের মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ১৫ এপ্রিল (হি.স.) : তিহার জেলে গিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (এএপি)-র প্রধান অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাৎ করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। সোমবার দুপুরে তিহার জেলে গিয়ে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। বেশ কিছু সময় তাঁদের মধ্যে কথা হয়।

কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাতের পর আক্ষেপ প্রকাশ করে ভগবন্ত মান বলেছেন, “এটা দেখে খুব খারাপ লাগলো যে, তিনি তেমন কোনও সুযোগ-সুবিধা পাচ্ছেন না, যা একজন কট্টর অপরাধীও পেয়ে থাকে। তাঁর কি দোষ? আপনারা তাঁর সাথে এমন আচরণ করছেন, যেন আপনারা দেশের অন্যতম বড় সন্ত্রাসীকে ধরে ফেলেছেন। প্রধানমন্ত্রী মোদী কী চান?” ভগবন্ত মান আরও বলেছেন, “অরবিন্দ কেজরিওয়াল যিনি ‘কট্টর ইমান্দার’, যিনি স্বচ্ছতার সঙ্গে রাজনীতি শুরু করেছিলেন এবং বিজেপির রাজনীতির অবসান ঘটিয়েছিলেন, তাঁর সাথে এমন আচরণ করা হচ্ছে। আপনি কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, আমাকে ভুলে যান, পঞ্জাবের পরিস্থিতি কেমন চলছে? কারণ আমরা ‘কাজের’ রাজনীতি করি। এএপি একটি সুশৃঙ্খল গোষ্ঠী, আমরা সবাই একসাথে আছি এবং অরবিন্দ কেজরিওয়ালের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি। ৪ জুন যখন ফলাফল ঘোষণা হবে, তখন এএপি একটি বড় রাজনৈতিক শক্তি হিসাবে আবির্ভুত হবে।”

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top