News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-১৫ রাজ্য ক্রিকেট : সেমি-র লাইন আপ চূড়ান্তকরণের অপেক্ষায়
Image

অনূর্ধ্ব-১৫ রাজ্য ক্রিকেট : সেমি-র লাইন আপ চূড়ান্তকরণের অপেক্ষায়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। গ্রুপ লীগ পর্যায়ের আরও ৮টি ম্যাচ বাকি। সামাজিক পূজা পার্বণ উপলক্ষে তিন দিন বিরতি কাটিয়ে অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটের লীগ পর্যায়ের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ ও ১৭ এপ্রিল। ১৬ এপ্রিল রাখা হয়েছে ছটি ম্যাচ, ছয় জেলায় ছয় মাঠে। ১৭ এপ্রিল ২ জেলার দুটি মাঠে দুটো ম্যাচ। পরবর্তী সময়ে সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত হবে এবং ২১ ও ২২ এপ্রিল দুই দিনে দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্রুপ লীগের শেষ দিকে রাজ্য অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্ট এখন জমজমাট পর্যায়ে। আগামী ১৬ এপ্রিল টুর্নামেন্টের পঞ্চম দিন। অনেকটা গত চার দিনের মতোই ওইদিন ছয় জেলার ছয় মাঠে ৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে, অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেট টুর্নামেন্টের। রাজ্যজুড়ে অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটের এই আয়োজন চলছে জোর কদমে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের। অনূর্ধ্ব ১৩ রাজ্য ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হওয়ার পর অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটের এই আসর। এক কথায়, আগামী ১৬ এপ্রিল ছয় জেলার ছয় মাঠে ৬টি ম্যাচে ১২টি দল মাঠে নামছে। তেলিয়ামুড়ায় ভগৎ সিং মিনি স্টেডিয়ামে সদর বি দল খেলবে তেলিয়ামুড়ার বিরুদ্ধে। রানিরবাজার ক্রিকেট মাঠে বিশালগড় ও সোনামুড়া পরস্পরের মুখোমুখি হবে। বিশালগড়ে সদর এ খেলবে মোহনপুরের বিরুদ্ধে। ধর্মনগরে গন্ডাছড়া ও কৈলাশহর পরস্পরের বিরুদ্ধে খেলবে। কৈলাশহরে ধর্মনগর ও কমলপুরের খেলা। শান্তির বাজারে বিলোনিয়া ও অমরপুর পরস্পরের মুখোমুখি হবে। ১৭ এপ্রিল আরও দুটি গ্রুপ লীগের ম্যাচের পর চার গ্রুপের সেরা চার দল সেমিফাইনালে খেলবে। ইতোমধ্যে উদয়পুর, বিশালগড়, লংতরাইভ্যালি তিনটি করে ম্যাচ, সদর বি, তেলিয়ামুড়া, সদর এ, মোহনপুর, কৈলাশহর, গন্ডাছড়া, বিলোনিয়া ও শান্তির বাজার দুটি করে ম্যাচ জিতে শেষ চারের লক্ষ্যে এগিয়ে রয়েছে। সেমিফাইনালের লাইনআপ তৈরির জন্য ১৬ এপ্রিলের ৬টি এবং ১৭ এপ্রিলের দুটি ম্যাচের যথেষ্ট গুরুত্ব রয়েছে।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top