News Flash

Image

ফের প্রচুর পরিমাণ বিলেতি মদ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল:  মোহনপুর মহকুমা শাসকের নেতৃত্বে নেশা বিরোধী অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ বিলেতি মদ। ১৯ এপ্রিল লোকসভা নির্বাচনের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণ।
এই ভোটগ্রহণকে সামনে রেখে মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত, অতিরিক্ত মহকুমা শাসক তৃদীপ সরকার সহ বিশাল পুলিশ ও আধাসামরিক বাহিনীর জওয়ানরা।

বলা বাহুল্য মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার পর মোহনপুর মহকুমার উষাবাজার থেকে সুবল সিং, নন্দননগর থেকে কলকালিয়া গোটা এলাকায় নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে ময়দানে নামে মোহনপুর মহকুমা প্রশাসন মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্তের নেতৃত্বে।

এই সময় একাধিক বার তিনি নেশা বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য পেয়েছেন। ঠিক তেমনি শনিবার মোহনপুর মহকুমা শাসকের নেতৃত্বে ১৯ এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোট গ্রহণকে সামনে রেখে বামুটিয়া ফাঁড়ির অন্তর্গত কালী বাজার সহ একাধিক জায়গায় নেশা বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য পায়।উদ্ধার হয় বিপুল পরিমাণ বিলেতি মদ।

এই বিষয়ে মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানাতে গিয়ে বলেন লোকসভা নির্বাচনকে সামনে রেখে মহকুমা এলাকার শান্তি শৃংখলা,আইন শৃঙ্খলা বজায় রাখতেই এই অভিযান পাশাপাশি বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top